ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ইট ভাঙার মেশিন খাদে পড়ে শ্রমিক নিহত


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৪-৬-২০২২ দুপুর ৪:২৭
মানিকগঞ্জের সিংগাইরে ইট ভাঙার মেশিন খাদে পড়ে মাইদুল হাসান (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালকসহ আরো তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ জুন) সকাল ৯টার দিকে হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাইদুল ইসলামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুরের সোনামুই এলাকায়।
 
এ তথ্য নিশ্চিত করে সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) মউদুদ কামাল জানান, সকালে ইট ভাঙার মেশিন নিয়ে মাইদুলসহ আরো চার শ্রমিক হেমায়েতপুর থেকে উপজেলার বায়রা যাচ্ছিলেন। হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় এলে মেশিনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় মাইদুল মেশিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তার মৃতদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহতের পরিবারের লোকজনকে খবর পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এমএসএম / জামান

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২