ফুলছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বন্যা কবলিত কঞ্চিপাড়া, ফজলুপুর ও ফুলছড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২২'শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
নৌ-পরিবহন মন্ত্রনালয়ের পক্ষ থেকে বিআইডব্লিউটিএ’র তত্ত্বাবধানে আজ শনিবার (২৫ জুন) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট বাস টার্মিনাল চত্বরে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চরাঞ্চলের ৮’শ দু:স্থ অসহায় পরিবারের মাঝে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। একই দিন উপজেলার ফজলুপুর ও ফুলছড়ি ইউনিয়নের ১৪'শ পরিবারসহ মোট ২২’শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল ৭ কেজি, ডাল ১ কেজি, লবণ ১ কেজি, আলু ২ কেজি। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান, উপ-পরিচালক নাঈম মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী পরিচালক আশরাফুর রহমান, বালাসীঘাট পোর্ট অফিসার আসাদুজ্জামান, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা শালু ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied