ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সোনারগাঁওয়ে আওয়ামী লীগের আনন্দ র‌্যালি


রমজান হাসান, সোনারগাঁও  photo রমজান হাসান, সোনারগাঁও
প্রকাশিত: ২৫-৬-২০২২ দুপুর ৩:৪

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আওয়ামী লীগের আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মেঘনা শিল্পনগরী মাঠে থেকে এ আনন্দ র‌্যালি বের করা হয়। সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এর ব্যবস্থাপনায় এ র‌্যালি ও আলোচনা সভা হয়।

এর আগে মেঘনা শিল্পনগরী মাঠে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট সামসুল ইসলাম ভ‚ইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সদস্য লায়ন মাহবুবুর রহমান বাবুল, জাহিদ হাসান জিন্নাহ, মাহমুদা আক্তার ফেন্সি, আলী হায়দার, নাসরিন সুলতানা ঝরা, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, আওয়ামী লীগ নেতা ফিরোজ মোল্লা, মাসুম বিল্লাহ প্রমুখ।

এ সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। আলোচনা শেষে মোটর শোভাযাত্রা নিয়ে আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ঘাট থেকে কাঁচপুর সেতু হয়ে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।

এদিকে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সোনারগাঁও উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সোনারগাঁও থানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও সামাজিক সংগঠন আলোচনা সভা, র‌্যালি ও সাংস্কৃৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসুচি পালন করেন।  

এমএসএম / জামান

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ