ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ আয়োজন


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২৫-৬-২০২২ দুপুর ৪:১১
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আনন্দ আয়োজন হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। মাহেন্দ্রক্ষণ উদযাপনে আজ শনিবার (২৫ জুন) সকালে জেলা প্রশাসনের আয়োজনে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে শহরের বঙ্গবন্ধু স্কয়ার থেকে ঢাক-ঢোল, ব্যানার, ফেস্টুনসহ একটি আনন্দ র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফারুকী পার্ক চত্বরে গিয়ে সমাপ্তি ঘটে।
 
পরে ফারুকী পার্ক চত্বরে পদ্মা সেতুর উদ্বোধন সরাসরি প্রদর্শন করা হয়। আনন্দ আয়োজনে উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর-বিজয়নগর আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, পৌর মেয়রসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয় এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
 
এছাড়াও দিনটি উদযাপনে ঢাকা থেকে আগত ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এমএসএম / জামান

ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

উল্লাপাড়ায় উচ্ছেদ অভিযান, দখলমুক্ত হচ্ছে ফুটপাত-সড়ক

নরসিংদীতে পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার

মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধার প্রতিবাদে পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

বাঘায় বিশ্ব হাত ধোয়া দিবস উদ্বোধন করলেন ইউএনও তকি ফয়সাল তালুকদার

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা

হাটহাজারীতে দুই দপ্তরের সমন্বয়হীনতায় ভাঞ্জন খালের সংস্কারকাজ ব্যাহত: জলাবদ্ধতার আশঙ্কা

কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক বোরহান আনিসকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ২ লাখ টাকা অনুদান

পাটগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১২টি ভারতীয় গরু ও মোটরসাইকেল আটক

তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে জাল ভোট দিতে গিয়ে আটক ৩

তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে লালমনিরহাটে রেইজ প্রকল্পের আউটরিচ সভা

ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন