পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে রূপগঞ্জে যুবলীগের শোভাযাত্রা
কোটি বাঙালির স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হচ্ছে আজ। স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে রূপগঞ্জ উপজেলা যুবলীগ। শনিবার (২৫ জুন) দুপুর ১২টায় গাজীপুর এশিয়ান বাইপাস সড়কে শোভাযাত্রায় অংশ নেন সংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ।
বর্ণাঢ্য আয়োজনে রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আতিকুর রহমান মঈনের নেতৃত্বে শোভাযাত্রাটি ভ্যালি সিটি থেকে শুরু করে ভূলতা-গাউছিয়া গোল চত্বর হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো ভ্যালি সিটিতে এসে শেষ হয়। এ সময় ট্রাক-পিকাপসহ সাউন্ড সিস্টেম ও বাদ্যযন্ত্রের বাজনায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ
সময় নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন, ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের মধ্যদিয়ে ডানা মেলবে কোটি বাঙালির স্বপ্ন। করোনা মহামারী ও হাজারো ষড়যন্ত্র রুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাধ্যকে সাধন করছেন। পদ্মা সেতু আমাদের বিশ্বের দরবারে অনন্য উচ্চতায় স্থান দেবে। শোভাযাত্রা শেষে নেতাকর্মী ও সাধারণ লোকের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে একটি শুভেচ্ছা পোস্টার প্রকাশ করা হয়েছে যুবলীগের পক্ষ থেকে।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের র্কাযকারী সদস্য আতাউল করিম দোলন, ভুলতা ইউনিয়ন যুবলীগের সিনয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, আলমগীর হোসেন, মঞ্জুর ,আরিফ, নিশাত মোল্লা, রাহুল, জুয়েল, সাদ্দাম হোসেন, রোবেল, সুমন, সোহেল, মামুন, বিপুল, সুজন রাজিব, উবাইদুর প্রমুখ।
এমএসএম / জামান
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের