ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে কাশিয়ানীতে বর্ণাঢ্য র‍্যালি


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ২৫-৬-২০২২ বিকাল ৫:৪৬
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কাশিয়ানী উপজেলা প্রশাসন এসব কর্মসূচির আয়োজন করে।
 
আজ শনিবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
 
র‍্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. মোরশেদুল ইসলাম, ওসি মোহাম্মদ মাসুদ রায়হান, মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ অপুসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
 
এছাড়াও উপজেলা হলরুমে প্রধানমন্ত্রী কর্তৃক পদ্মা সেতু উদ্বোধনের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান প্রদর্শন করা হয়। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও সন্ধ্যায় বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট অনুষ্ঠিত হবে।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ