ঢাকা শনিবার, ২৩ মে, ২০২৬

উদ্বোধনের আগেই দেবে গেল রাস্তা


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৬-৬-২০২২ দুপুর ৪:১৭
সড়ক ও জনপথ অধিদপ্তর রাজশাহী বিভাগের নওগাঁ-রাণীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়কের নির্মাণকাজ প্রায় শেষের দিকে। নওগাঁর ঢাকা রোড থেকে শুরু করে রাণীনগর ও আত্রাই উপজেলার রেললাইনের পাশ দিয়ে চলে গেছে রাণী ভবানীর স্মৃতিবিজড়িত নাটোর শহরের বাইপাস সড়ক। কিন্তু উদ্বোধনের আগেই আত্রাই উপজেলার শাহাগোলা রেলস্টেশনের উত্তর দিকে মহাসড়কটির প্রায় ১৫০ থেকে ২০০ ফুট রাস্তা গতকাল শনিবার (২৫ জুন) বিকেলে হঠাৎ করে দেবে গেছে। এতে মহাসড়কটির মাঝে বড় ধরনের ফাটলের সৃষ্টি হয়েছে। সড়কের বেশিরভাগ অংশ দেবে যাওয়ায় সড়ক দিয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে।
 
স্থানীয়দের দাবি, সড়কটিতে মানসম্মত কাজ না করার কারণেই এমন অবস্থার সৃষ্টি হয়েছে। আঞ্চলিক মহাসড়কটি উত্তরবঙ্গের; বিশেষ করে দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, জয়পুরহাট ও নওগাঁসহ বিভিন্ন জেলার ঢাকাগামী যানবাহন ও যাত্রীরা নাটোর হয়ে খুব সহজেই ঢাকা যেতে পারবেন। এতে ঢাকা যেতে প্রায় ১ ঘণ্টা সময় কম লাগবে। আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই এই সড়কে চলাচল করতে পেরে নিজেরা স্বস্তি প্রকাশ করার পাশাপাশি হঠাৎ সড়কটি দেবে যাওয়ায় পুরো সড়ক নিয়ে নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে স্থানীয় ও পথচারীদের মাঝে।
 
মহাসড়কটির নওগাঁর অংশের ২৯ কিলোমিটার রাস্তার রাণীনগর রেল স্টেশন সংলগ্ন সামান্য অংশ পাকাকরন কাজ বাকি থাকলেও ইতোমধ্যে বিভিন্ন যানবাহন চলাচল শুরু করেছে। আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও এই জনপদের বসবাসরত মানুষরা সরাসরি বিভিন্ন পরিবহন ব্যবহার করে রাণীনগর থেকে শুরু করে আত্রাই, নলডাঙ্গা, বাসুদেবপুর হয়ে অল্প সময়ে কম খরচে জেলা শহর নাটোরে পৌঁছে যাচ্ছে।
 
অভিযোগ উঠেছে, প্রতিটি কাজে কমিশন বানিজ্য ও স্বজন প্রীতি এবং টেন্ডার কারসাজি করে অযোগ্যদের কাজ দেওয়ায় এই ধরনের ঘটনা ঘটছে। ১০% থেকে ১২% পর্যন্ত কমিশন বানিজ্য হয় ধাপে ধাপে। কমিশনের কারণে কাজের কোন তদারকি করেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 
 
নওগাঁ সড়ক বিভাগ বলছে ২০২১-২২ অর্থ বছরেই বাকি কাজগুলো সম্পন্ন করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। সড়কটি নাটোর বাইপাস সড়কের সাথে যুক্ত হয়েছে। পুরো সড়কে ৮টি ব্রিজ ও ১৫টি কালভার্ট নির্মাণের কাজ ইতোমধ্যেই প্রায় শেষ হয়েছে। বর্তমান সড়কের উপরিভাগের কাজও শেষের দিকে। কিছু কিছু জায়গায় শুধুমাত্র কার্পেটিংয়ের কাজ বাকি আছে। এই মহাসড়কের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ২০০ কোটি টাকা। পুরো প্রকল্পটিকে ৪টি ফেজে ভাগ করে ৪টি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে। নওগাঁ-নাটোর অঞ্চলিক সড়কটির নির্মাণকাজের দেখভাল করছে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগ। 
 
উপজেলার শাহাগোলা গ্রামের স্থানীয় বাসিন্দা আজাদ সরদার, জুয়েলসহ অনেকে জানান, খুব দ্রুতগতিতেই মহাসড়কের নির্মাণকাজ প্রায়  শেষ পর্যায়। ইতোমধ্যে আমরা কম খরচে অল্প সময়ে রাণীনগর-আত্রাই হয়ে বিভিন্ন যানবাহনে নাটোর যেতে পারছি। মাঝেমধ্যে কিছু কাজ বাকি থাকায় আমাদের অসুবিধা হচ্ছে। কাজগুলো সম্পন্ন করা হলে আমরা আরো ভালোভাবে চলাচল করতে পারব।
 
নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান সাজিদ বলেন, সড়ক দেবে যাওয়ার খবর পেয়েই আমি ও আমার ঊর্ধ্বতন স্যারেরা শনিবার (২৫ জুন) বিকেলে ওই সড়কটি পরিদর্শন করেছি। আমিও বুঝতে পারছি না কী কারণে সড়কের ওই অংশটুকু এমনভাবে দেবে গেল। ইতোমধ্যেই দেবে যাওয়া সড়কের ওই অংশটুকু পুনঃনির্মাণের কাজ শুরু করেছি। আশা করছি দ্রুতই সড়কটি চলাচলের জন্য স্বাভাবিক হবে।
 
রাজশাহী বিভাগীয় সড়ক ও জনপথের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাদেকুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ৭০ মিটারের মতো রাস্তা দেবে গেছে। বিষয়টি নিয়ে আমরা ভাবছি। গাফিলতি ঠিকাদার বা আমাদের কারো নেই। কী কারণে রাস্তা দেবে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এমএসএম / জামান

রৌমারীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাদক মামলায় গ্রেফতার

পঞ্চগড়ে শিল্প ব্যক্তিদের সাথে স্থানীয় পণ্য ব্র্যান্ডিং এবং বিপণন বিষয়ক কর্মশালা

গোপালগঞ্জকে এগিয়ে নিতে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে - সাংসদ কে.এম বাবর

ফুলদী নদীর ওপর সেতু নির্মাণে সরকারের আন্তরিকতার কমতি নেই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

ইমুতে প্রেম, মোবাইলে বিয়ে, ভিসা ছাড়াই ভারতে স্বামীর কাছে যেতে গিয়ে শিশুসহ নারী আটক

হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা

ঈদ সামনে রেখে চান্দাইকোনা পশুর হাটে কঠোর নজরদারি, মাঠে পুলিশ ও র‌্যাব

মনোহরদীর রামপুরে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড

ঈদুল আজহা উপলক্ষে রাজারহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ নিহত-৪

জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পটুয়াখালীতে প্রধান শিক্ষকের অবসর প্রস্তুতির কাগজ নিয়ে হাজির হলেন ডিপিইও বিদায় অনুষ্ঠানে

কোটি টাকার বেচাকেনায় সরগরম উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ পশুর হাট