রাজশাহীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন
‘মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হয়েছে। রোববার (২৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ এনডিসি।
এরপর মানববন্ধন ও র্যালি করা হয়। র্যালি শেষে নানকিং দরবার হলে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ (এনডিসি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান, সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক প্রমুখ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল জলিল। অনুষ্ঠানটি জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজন করে।
এ বক্তারা মাদকের বিভিন্ন খারাপ দিক নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, প্রশাসনের একক প্রচেষ্টায় মাদক নির্মূল করা সম্ভব নয়। প্রশাসনের পাশাপাশি সামাজিকভাবে সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। অভিভাবকদের সচেতন হতে হবে তাদের ছেলে মেয়ে কোথায় যায়, কি করে, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে।
এমএসএম / জামান
কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ
রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ
শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর কারাদণ্ড
শালিখায় কাত্যায়নী পূজার নিরাপত্তায় পুলিশের বিশেষ মহড়া
চাঁদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২
বিলাইছড়িতে কৃষকদের মসলা চাষের ওপর প্রশিক্ষণ সম্পন্ন
মধ্যরাতে ভূমি অফিস ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ে আগুন
পটুয়াখালীতে এস আলম পরিবহনের কাউন্টার দখল ও মারধরের অভিযোগ
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা মন্ত্রীর
বোদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, আহত এক
লোহাগড়ায় জালিয়াতি মামলার পরোয়ানাভুক্ত নারী আসামি গ্রেপ্তার
মনপুরায় বিয়ে বাড়িতে ঝাড়বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর ডেকোরেটর কর্মীর মৃত্যু
ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীর নির্মাণে পুরোনো রড ব্যবহার, কাজ বন্ধ
Link Copied