নালিতাবাড়ীতে ভারতীয় মদ ও ফেনসিডিলসহ আটক ২
শেরপুরের নাতিাবাড়ীতে ভারতীয় মদ ও ফেনসিডিলসহ দুই চিহ্নিত মাদক ব্যাবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছে ১৯০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ২৪ বোতল রয়েল স্টেগ মদ পাওয়া যায়। আটককৃতরা হলেন- নালিতাবাড়ী পৌর শহরের কাচারীপাড়া মহল্লার মধুসুদন সূত্রধরের ছেলে সঞ্জয় রায় (২৫) ও পানেশ চন্দ্র শীলের ছেলে লোকনাথ চন্দ্র শীল (২৫)।
রোববার (২৬ জুন) দুপুরে তারাগঞ্জ উত্তর বাজারের উজ্জল কম্পিউটার ও লোকনাথ হেয়ার কাটিং সেলুনে অভিযান চালিয়ে এসব মদ জব্দ করে অভিযুক্তদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর বারোটার দিকে পৌর শহরের তারাগঞ্জ উত্তর বাজারের উজ্জল কম্পিউটারে অভিযান চালিয়ে সঞ্জয় রায়কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার দেয়া তথ্যমতে পার্শ্ববর্তী লোকনাথ হেয়ার কাটিং সেলুন থেকে বস্তাভর্তি ১৯০ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল ভারতীয় রয়েল স্টেগ মদ জব্দ করা হয়। একই সাথে জড়িত থাকার অভিযোগে লোকনাথ চন্দ্র শীলকেও আটক করা হয়।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল বলেন, মাদক ব্যবসায়ী সঞ্জয় এর আগেও একাধিকবার বিদেশি মদসহ পুলিশের হাতে ধরা পড়েছিল। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
এলাকাবাসী জানান, কম্পিউটার ব্যবসার আড়ালে সঞ্জয় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। সে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকের বড় ব্যবসায়ী।
এমএসএম / জামান
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার