অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত
অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র অডিটোরিয়ামে ২৫ জুন ২০২২ “ডাজ ফরেইন ওনারশিপ প্রমোট দি পারফর্মেন্স অব ফ্যামিলি ফার্মস? - এন ইম্পিরিকাল ইভিডেন্স ফ্রম জাপান” শীর্ষক গবেষণা প্রবন্ধের উপর এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের দোশিশা ইউনিভার্সিটি’র একাউন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিষ্ণু কুমার অধিকারী। সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আশরাফ আলী খান এবং সঞ্চালনার দায়িত্বতে ছিলেন বিভাগের কো-অর্ডিনেটর জনাব মোঃ সারোয়ার হোসেন ইসলাম।
মূলবক্তা তার প্রবন্ধে উল্লেখ করেন, বিদেশি বিনিয়োগ পারিবারিক ফার্ম এর দক্ষতা বৃদ্ধিতে কোনো ভূমিকা রাখতে পারে না। ব্যবসায়িক ক্ষেত্রে ফ্যামিলি ফার্মের পারফরম্যান্স নন ফ্যামিলি ফার্মেও তুলনায় অনেক বেশি কার্যকরী ভূমিকা রাখে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, উন্নত দেশগুলোতে গবেষণার তথ্য সঠিক ভাবে সংরক্ষণ করা হয়। আমাদের দেশেও যদি তথ্য সঠিকভাবে সংরক্ষণ করা হয় তাহলে পরবর্তীতে গবেষণার ক্ষেত্রে এই সব তথ্য কার্যকরী ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. মোঃ আশরাফ আলী খান ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সময়ে গবেষণা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সঠিকভাবে গবেষণা কর্ম পরিচালনার জন্য ছাত্রছাত্রীদের অবশ্যই পরিসংখ্যান সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে।
সেমিনারে আইএমসি এ্যাডভাইজর জনাব শাহারুল আলম মিনা, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট এর সহযোগী অধ্যাপক ড. মোঃ তাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষকম-লী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সাদিক পলাশ / সাদিক পলাশ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied