যমুনার চরাঞ্চলে বানভাসি মানুষদের পাশে দাঁড়ালেন কলেজশিক্ষার্থীরা
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে পানি কমলেও বেড়েছে দুর্ভোগ। এতে খাদ্য সংকটে পড়েছে বানভাসি পরিবারগুলো। এমন অবস্থায় বাসভাসি পরিবারের মাঝে শুকনা খাদ্যসামগ্রী প্রদান করে তাদের পাশে দাঁড়ালেন উপজেলার সামাজিক সেবামূলক 'মানবতার সেবায় আমরা' সংগঠনের কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা।
সোমবার (২৭ জুন) দিনব্যাপী উপজেলার গাবসারা, নিকরাইল, গোবিন্দাসী ও অর্জুনা ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক বানভাসি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন সংগঠনের সদস্যরা।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- আলু, চিঁড়া, ডাল, লবণ, পেঁয়াজ, চিনি, গুঁড়াদুধ, মুড়ি, চাল, বিস্কুট, ম্যাচ, মোমবাতি, ওরস্যালাইন, প্যারাসিটমল ইত্যাদি। এছাড়া নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ন্যাপকিনও প্রদান করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- সংগঠনের সদস্য মমিনুল ইসলাম, আশিকুর রহমান, রাকিব, রিফাত, লিখন, সুমন, নুসরাত, আয়েশা, আঁখি প্রমুখ।
সংগঠনের সদস্যরা বলেন, যমুনা নদীর চরাঞ্চলের বানভাসি মানুষদের আমাদের সংগঠনের পক্ষ থেকে সামান্য কিছু খাদ্যসামগ্রী দিয়ে পাশে দাঁড়াতে পেরে খুব ভালো লাগছে। অসহায়-দুস্থদের পাশে আগামীতে যেন এভাবেই দাঁড়াতে পারি, সেজন্য সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করছি।
এমএসএম / জামান
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত
ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি
টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার
নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা
রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
Link Copied