ওষুধ কোম্পানির প্রতিনিধিকে লাঞ্ছিত ও হেনস্তার প্রতিবাদে নাচোলে মানববন্ধন
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কর্তৃক ওষুধ কোম্পানির প্রতিনিধিকে লাঞ্ছিত ও হেনস্তার প্রতিবাদে এবং পরিচালকের বিরুদ্ধে সুষ্ঠু বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৭ জুন) বেলা ১১টায় সারাদেশের ন্যায় একযোগে নাচোল হাসপাতালের সামনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের (ফারিয়া) উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়
ফারিয়া নাচোল শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- ফারিয়ার উপদেষ্টা গোলাম কবির, সাধারণ সম্পাদক একিউএম মাসুদ হাসান রানা প্রমুখ।
বক্তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালের পরিচালক কর্তৃক লাঞ্ছিত করায় উক্ত পরিচালকের বিচারের দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন। সুষ্ঠু বিচার না পেলে আগামীদিনে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে অর্ধশতাধিক ওষুধ কোম্পানির প্রতিনিধি অংশগ্রহণ করেন।
এমএসএম / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন