আশুগঞ্জে বাসচাপায় শিশু নিহত
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মাণবাড়িয়ার আশুগঞ্জে বাসচাপায় একটি শিশু নিহত হয়েছে। আজ সোমবার (২৭ জুন) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার কামাউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশু তাসফিয়া হোসেন রিপা (৮) উপজেলার বাহাদুরপুর মেরাসানী গ্রামের জাকির হোসেনের মেয়ে ও কামাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় স্কুল ছুটি শেষে তাসফিয়া বাড়ি ফিরছিল। এ সময় মহাসড়ক পার হওয়ার জন্য রাস্তার পাশে অবস্থান করছিল। হঠাৎ ইউনিক কোম্পানির সিলেটগামী দ্রুতগতির একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজাদ রহমান।
এমএসএম / জামান
ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
উল্লাপাড়ায় উচ্ছেদ অভিযান, দখলমুক্ত হচ্ছে ফুটপাত-সড়ক
নরসিংদীতে পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধার প্রতিবাদে পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
বাঘায় বিশ্ব হাত ধোয়া দিবস উদ্বোধন করলেন ইউএনও তকি ফয়সাল তালুকদার
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা
হাটহাজারীতে দুই দপ্তরের সমন্বয়হীনতায় ভাঞ্জন খালের সংস্কারকাজ ব্যাহত: জলাবদ্ধতার আশঙ্কা
কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক বোরহান আনিসকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ২ লাখ টাকা অনুদান
পাটগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১২টি ভারতীয় গরু ও মোটরসাইকেল আটক
তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ
ঠাকুরগাঁওয়ে জাল ভোট দিতে গিয়ে আটক ৩
তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে লালমনিরহাটে রেইজ প্রকল্পের আউটরিচ সভা
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন
Link Copied