ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বকশীগঞ্জে তিন বছরেও গ্রেফতার হয়নি ধর্ষক মিনার, স্কুলছাত্রীর লেখাপড়া বন্ধ 


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ২৭-৬-২০২২ বিকাল ৫:১৭

ধর্ষণ মামলায় তিন বছরেও গ্রেফতার হয়নি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার পলাশতলা সকাল বাজার গ্রামের ধর্ষক মিনার। একাধিকবার গ্রেফতারি পরোয়ানা জারি হলেও ধর্ষক মিনার দাপটের সাথেই তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। ধর্ষক মনিরের হুমকির মুখে নিজ বাড়িঘর ছেড়ে ঢাকায় অবস্থান করছে ধর্ষিতার পরিবার। বিচারের আশায় ঘুরছে দ্বারে দ্বারে। নিজ বাড়িতে অবস্থান না করায় ধর্ষিতা স্কুলছাত্রীর লেখাপড়া বন্ধ রয়েছে।

জানা যায়, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় পলাশতলা সকাল বাজারের বাসিন্দা লাউচাপড়া উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী ২০১৯ সালের ২১ জুলাই ধর্ষনের শিকার হন। একই গ্রামের কুহিল উদ্দিনের ছেলে মিনার (১৯) ওই স্কুল ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণ করে। এব্যাপারে ধর্ষিতার বাবা মনির বাদী হয়ে ২০১৯ সালের ৮ আগষ্ট বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ০৩, তারিখ ০৮.০৮.২০১৯, ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/২০০৩) এর ৯(১)। মামলাটি তদন্ত করেন বকশীগঞ্জ থানার এসআই শরীফ আহমেদ। মামলা দায়েরের ৬৫ দিন পর মামলার তদন্তকারী কর্মর্কতা এসআই শরিফ আহমেদ মামলার সার্জশীট দেন। তবে মামলার একমাত্র আসামী ধর্ষক মিনার গ্রেফতার হয়নি।

মামলা দায়েরের পর থেকেই মামলা তুলে নেওয়ার জন্য ধর্ষক মিনারের পরিবারের লোকজন নানাভাবে চাপ সৃষ্টি করে মামলার বাদী মনিরকে। আসামী পরিবারের চাপের মুখে মামলার বাদী নিজবাড়ী ঘর ছেড়ে স্বপরিবারে ঢাকায় অবস্থান করছেন। বিবাদী পরিবারের হুমকির মুখে নিজবাড়ী ঘরে ফিরতে পারছেনা ধর্ষিতার পরিবার। ধর্ষিতা স্কুল ছাত্রীর পড়া লেখাও বন্ধ রয়েছে।

অপরদিকে ধর্ষক মিনার দাপটের সাথেই তার কর্মকান্ড অব্যাহত রেখেছেন। বিজ্ঞ আদালত থেকে একাধিকবার গ্রেফতারি পরওয়ানা জারি হলেও পুলিশ ধর্ষক মিনারকে গ্রেফতার করতে পারেনি।

এ ব্যাপারে মামলার বাদী ধর্ষিতা স্কুল ছাত্রীর বাবা মনির জানান, ধর্ষক মিনারকে গ্রেফতার করানোর জন্য অনেকবার চেষ্টা করেছি। কিন্তু যথাযথ সহায়তা না পাওয়ায় ধর্ষক মিনারকে গ্রেফতার করাতে পারিনি। মিনার ও তার পরিবারের লোকজনের হুমকির মুখে আমি স্বাপরিবারে নিজ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছি। এখনও ধর্ষক মিনারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। কিন্তু মিনার গ্রেফতার হয়নি।

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, ধর্ষক মিনারকে গ্রেফতারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত আছে। তবে আসামী পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। আসামীকে গ্রেফতারে বাদীপক্ষকে সহায়তা করতে হবে।

জামান / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান