টাঙ্গাইলে ইউএনও ও মহিলা বিষয়ক কর্মকর্তার স্বাক্ষর নকল করায় যুবকের কারাদণ্ড
টাঙ্গাইলের গোপালপুরে সরকারি আদেশ অমান্য করে মাতৃত্বকালীন ভাতা নিয়ে প্রতারণা করার অপরাধে জনি (২৪) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার (২৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ মল্লিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। প্রতারক জনি হেমনগর শশিমূখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মঞ্জুরুল হোসেনের ছেলে।
জানা যায়, হেমনগর ইউনিয়ন থেকে তিন ভুক্তভোগী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পারভেজ মল্লিক ও মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসি শীলের জাল স্বাক্ষর করা মাতৃত্বকালীন ভাতা পরিশোধ কার্ড নিয়ে টাকার জন্য মহিলা বিষয়ক কার্যালয়ে যান। কর্তৃপক্ষ অফিস রেজিস্ট্রারে কার্ডগুলো তালিকাভুক্ত না পেয়ে ইউএনওকে অবহিত করেন।
অনুসন্ধানে দেখা যায়, হেমনগর ইউনিয়নের ২৫জন গর্ভবতী মহিলার কাছ থেকে মাতৃত্বকালীর ভাতা কার্ড করে দেয়ার কথা বলে ৬ হাজার টাকা করে ঘুষ নেয় প্রতারক জনি। বৈধভাবে কার্ড করে দিতে না পেরে স্বাক্ষর জাল করে ভুয়া ভাতা পরিশোধ কার্ড তাদের হাতে ধরিয়ে দেয় সে। পরে, ওই ইউনিয়নে গিয়ে জনিকে আটক করে এ দণ্ডাদেশ দেয়া হয়।
এমএসএম / জামান
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত
ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি
টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার
নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা
রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
Link Copied