ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

পদ্মা সেতু উদ্বোধনে কাশিয়ানীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ২৮-৬-২০২২ দুপুর ১০:৪৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শনিবার (২৫ জুন) স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন। সফলভাবে পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় গোপালগঞ্জের কাশিয়ানীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৭ জুন) বিকেলে উপজেলার রাতইল ইউনিয়নের চাপ্তা কুরআনিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

চাপ্তা কুরআনিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আ. খালেক মিনার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা মুন্সি সাহাবুদ্দিন, আনোয়ার হোসেন মিনা, মুহতামিম হাফেজ কারী আমিনুর, কামরুজ্জামান মিনা বটু, সাংবাদিক নিজামুল আলম মোরাদ ও শহীদুল আলম মুন্না।

আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সকলের দীর্ঘ হায়াত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মোনাজাত শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জামান / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ