ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

খুবিতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রথমবারের মতো শুদ্ধাচার পুরস্কার প্রদান


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ২৮-৬-২০২২ দুপুর ৪:৩৪

খুলনা বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার (২৮ জুন) বেলা ১১টায় একজন করে কর্মকর্তা ও কর্মচারীকে প্রথমবারের মতো শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে এ পুরস্কার প্রদান করেন। পুরস্কারস্বরূপ তাদের একটি ক্রেস্ট, সনদপত্র ও মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশে শুদ্ধাচার পুরস্কার প্রদান পদ্ধতি চালু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শুদ্ধাচার পুরস্কার চালু হলো। এটি কর্মকর্তা-কর্মচারীদের কাজের ক্ষেত্রে উৎসাহ বাড়াবে এবং স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা অর্জনে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।

বিশ্ববিদ্যালয়ের এপিএর ফোকালপার্সন এস এম আবু নাসের ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন- পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা ইংরেজি ডিসিপ্লিনের সহকারী রেজিস্ট্রার রাজিয়া সুলতানা ও পুরস্কারপ্রাপ্ত কর্মচারী রেজিস্ট্রার কার্যালয়ের অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর মো. রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার