ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

মামলা রুজু করতে ভুক্তভোগীকে নিরুৎসাহিত করছে তেঁতুলিয়া থানা পুলিশ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২৮-৬-২০২২ দুপুর ৪:৪০
তেঁতুলিয়া মডেল থানা পুলিশ মামলা রুজু করতে বাদীকে নিরুৎসাহিত করছে। এমন অভিযোগ ভুক্তভোগী মোছা:বিথী আক্তারসহ তার পরিবারের। তিনি উপজেলার আজিজনগর এলাকার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত বাবলুর মেয়ে। পুলিশের ভাষ্য, থানায় কেউ অভিযোগ নিয়ে গেলেই মামলা করার সুযোগ নেই। অভিযোগ তদন্তকরে সত্যতা না পাওয়ায় মামলা নেয়া হয়নি। 
 
জানা যায়, জমি-জমার বিরোধে তেঁতুলিয়া উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার ভুক্তভোগীর পিতা বাবলুকে ডেকে নিয়ে হত্যা করে। এঘটনায় তার স্ত্রী বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলা আপোষ করার জন্য গত ১০ জুন নন জুডিসিয়াল ফাঁকা স্টাম্পে স্বাক্ষর নিতে আসে বিবাদীরা। স্টাম্পে স্বাক্ষর দিতে না চাইলে বাদি হাসিনা বেগম ও মেয়ে বিথী আক্তারকে মারপিট করে। মারপিটের ঘটনায় আহত হয়ে বিথী আক্তার তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারদিন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেন। পরে আত্মীয় স্বজনের পরামর্শে ২৫ তারিখ শনিবার  ৮ জনকে বিবাদী করে থানায় এজাহার দায়ের করেন। এই অভিযোগ তদন্ত করতে দ্বীন বন্ধু রায় উপপরিদর্শক সরেজমিন তদন্ত করতে গেলে, বাদীকে মামলা করতে নিরুৎসাহিত করে। 
 
ভুক্তভোগী বিথী আক্তার জানান, শনিবার তেঁতুলিয়া থানায় এজাহার দিয়েছি মামলা এখনো রুজু করেন নাই। দ্বীন বন্ধু রায় উপপরিদর্শক সোমবার তদন্তে আসে আমাকে বলে গেছে, মামলা করলে তোমরা উল্টা মামলায় পড়বে। আমরা চারদিন ধরে সকাল সন্ধ্যায় থানায় যাওয়া আসা করছি মামলা রুজু হবে কি- না কিছুই জানান না। এর আগেও পুলিশ বাবার মৃত্যুর আগে অভিযোগ করতে গেছিলেন কিন্তু পুলিশ অভিযোগ নেয়নি। 
 
তেঁতুলিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহেরুল ইসলাম জানান, বিথী আক্তার যে এজাহার করতে আসছেন ঘটনা সত্য না। ওইটা মামলা নিলে উল্টা বাদীর বিরুদ্ধে মামলা হয়ে যাবে।

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়