ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

ইউপি উপ-নির্বাচন

বাউফলে নৌকা প্রতীকের মনোনয়নপত্র দাখিল


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৬-২০২২ বিকাল ৫:১১
পটুয়াখালীর বাউফলে নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাউফল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. ইব্রাহিম ফারুকের মনোনয়নপত্র দাখিল উপলক্ষে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
 
মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠান শেষে মঙ্গলবার (২৮ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা নির্বাচন অফিসার মো. তরিকুল ইসলামের কাছে মনোনয়নপত্র দাখিল করা হয়। মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, সাবেক ভাইস চেয়ারম্যান সামসুল আলম মিয়া, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মরিয়ম নিশু, জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ খান প্রমূখ।
 
এছাড়াও চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এসএম মহসিন, বিএনপিপন্থী এনামুল হক, হাতপাখা প্রতীকের মো. জাকির হোসেন, একেএম ফজলুল হক এবং মো. সাইফুল ইসলামসহ ৬ স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন বলে নিশ্চিত করেছে উপজেলা নির্বাচন অফিস।
 
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি নাজিরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমীর হোসেন মিয়া নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন। কিন্তু শপথ গ্রহণের আগেই তিনি মৃত্যুরবরণ করেন। তাই এ ইউনিয়নে উপ-নির্বাচন হবে আগামী ২৭ জুলাই। 

এমএসএম / জামান

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা