আবারো নোবিপ্রবির প্রক্টর ড. নেওয়াজ মো. বাহাদুর
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুনরায় (দ্বিতীয় মেয়াদে) প্রক্টর হলেন এপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। মঙ্গলবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ. দা) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এপ্রাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুরকে পুনরায় ২য় মেয়াদে নিম্নোক্ত শর্তে প্রক্টর পদে নিয়োগ দেয়া হলো।
শর্তসমূহ- নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে আপনার এই নিয়োগ বিবেচিত হবে। আপনার এই নিয়োগ ২৩ জুন ২০২২ হতে কার্যকর হবে। বিধি মোতাবেক আপনি নির্ধারিত ভাতা ও সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এবং পরবর্তী ০৩ (তিন) বছর এই নিয়োগ কার্যকর থাকবে।
উল্লেখ্য, অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি হিসেবে টানা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন।
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied