ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

টঙ্গীতে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৬-২০২২ দুপুর ১:১৯

গাজীপুরের টঙ্গীর কুখ্যাত মাদক কারবারি পারুল আক্তার ওরফে পারুলী’র বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দৈনিক সকালের সময় পত্রিকার সাংবাদিক শেখ মো. রাজীব হাসানকে প্রাণনাশের হুমকি প্রদান করেছে পারুলী আক্তারের স্বামী মানিক ও তার সহযোগীরা। গতকাল মঙ্গলবার (২৮ জুন) দুপুরে টঙ্গীর এরশাদনগর বড়বাজার এলাকায় প্রকাশ্যে সকলের সামনে মারধর ও হত্যার হুমকি প্রদান করা হয়। এ ঘটনায় নিজের ও তার পরিবারের নিরাপত্তার জন্য টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী সাংবাদিক রাজীব হাসান (ডায়েরি নং-১৭৮৩)।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, গত ২৭ জুন জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকায় ‘টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী পারুলী ও তার স্বর্গরাজ্য’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশ হওয়ায় মাদক সম্রাজ্ঞী পারুলীর নির্দেশে তার স্বামী মানিকসহ একদল সন্ত্রাসী ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার দিুপুর ১টার দিকে এরশাদনগর জাকাত বোর্ড শিশু হাসপাতালের বিপরীত পাশের তানিয়া টেলিকমে প্রবেশ করে শেখ মো. রাজীব হাসানকে পত্রিকার নিউজ করায় তার হাত-পা ভেঙে দেয়ারসহ প্রকাশ্যে হত্যার হুমকি দেয়।

স্থানীয় এলাকাবাসী জানান, এরা এরশাদনগরের মাদকের নিয়ন্ত্রণ করে। থানার অনেক অফিসার তার বাসায় নিয়মিত আসে। অনেক সাংবাদিকও নিয়মিত আসে আসে পারুলীর বাসায়। সাংবাদিক রাজীবকে যখন পারুলীর স্বামী মানিক হুমকি দেয়, ওই মুহূর্তে উনার সহকর্মী এক সাংবাদিক পারুলীর বাসায় উপস্থিত ছিলেন। এমন কিছু মীরজাফর সাংবাদিক ও কিছু অসাধু পুলিশ কর্মকর্তার উস্কানিতে থাকায় মাদক কারবারিরা প্রকাশ্যে একজন সাংবাদিককে মেরে ফেলার হুমকি দেয়া এবং সাধারণ মানুষদের ধরে এনে মারধর করার সাহস পায়। আমরা এমন ঘটনার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসন যেন দ্রুত মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণ করে সে দাবি জানাচ্ছি।    

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাসুদ জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

নেত্রকোণার মদনে আলোচিত সেই মাদ্রাসা শিক্ষকই জন্ম নেওয়া শিশুটির বাবা ডিএনএ প্রমাণিত

মদনে শিশুধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষকই নবজাতকের পিতা

চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লক্ষ টাকা জরিমানা

রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’: পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন

কুমিল্লা চৌদ্দগ্রাম সীমান্তে ৮০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

ধামরাইয়ে মাংস ব্যবসায়ীকে ১০হাজার টাকা জরিমানা

আড়ানী ডিগ্রি কলেজে ১ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

পিরোজপুরে মানবাধিকার রক্ষাকারীদের নেটওয়ার্ক শক্তিশালীকরণে সভা

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১আদিবাসীর মর্মান্তিক মৃত্যু: অবহেলার অভিযোগে সুষ্ঠু তদন্তের দাবি

বান্দরবানে ৩৪৫ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি গ্রেফতার

দামুড়হুদায় কোটি টাকার চুল ছিনতাইয়ের রহস্য উদঘাটন: চালক ও ম্যানেজার গ্রেপ্তার, মালামাল উদ্ধার

হাসপাতালের চালক সিভিল সার্জনের গাড়িতে:জুড়ীতে বন্ধ সরকারি অ্যাম্বুলেন্স সেবা

নামজারির কথা বলে ৬০ হাজার টাকা নেয়ার অভিযোগ: ভূমি অফিসে বাকবিতণ্ডা