ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে জেলাপর্যায়ে সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৯-৬-২০২২ দুপুর ৩:৫৬
জেলাপর্যায়ে কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম জনসম্মুখে তুলে ধরার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী সাহিত্য সম্মেলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। বুধবার (২৯ জুন) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
জেলা প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আসাদুজ্জামান।
 
বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণ, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, উন্নয়ন সংস্থা ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে, অধ্যক্ষ তাজুল ইসলাম, অধ্যাপক আনোয়ারুল ইসলাম, রাজা শহিদুল আসলাম, আলপনা সাহিত্য ও সংস্কৃতি সংসদের সভাপতি সফিকুল ইসলাম, আনসারুল ইসলাম, গোলাম সারোয়ার সম্রাট প্রমুখ।
 
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন ইমন। অনুষ্ঠানে জেলার বিশিষ্ট ব্যক্তি ও কবি সাহিত্যিকগণ সাহিত্য সম্পর্কে বক্তব্য রাখেন। প্রত্যেক উপজেলা হতে ৩ জন, সদর উপজেলা ও পৌরসভার সংগঠনসমূহ থেকে ৩ জন করে কবি-সাহিত্যিক কবিতা আবৃত্তি ও আলোচনায় অংশ নেন।
 
অনুষ্ঠান শেষে স্থানীয় কবিদের স্বরচিত কবিতা আবৃত্তি ও সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এমএসএম / জামান

নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট

বেকুটিয়া সেতুর নিচে পাইপ চুরির অভিযোগে ইউপি বিএনপি সভাপতিসহ আটক ৯

মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

উলিপুরে মাদরাসায় গোপনে নিয়োগ, অর্থের বিনিময়ে ধামাচাপার অভিযোগ

উল্লাপাড়ায় প্রকৌশলীকে এমপির আলটিমেটাম, এক সপ্তাহে ড্রেন শেষ করার নির্দেশ

বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

ব্যাপক অনিয়মের অভিযোগ সিসিএফ’র বিরুদ্ধে, তদন্তে দুদক

​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত