ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৬-২০২২ দুপুর ৩:৫৯

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা পর্যায়ে দিনব্যাপী মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য কর্ম পরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদক নিয়ন্ত্রন অধিদফতরের সহযোগীতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) লায়লা জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার কর্মকার প্রমুখ।

কর্মশালায় মুখ্য ফ্যাসিলিটেটর হিসেবে ছিলেন জেলা মাদক নিয়ন্ত্রন অধিদফতরের সহকারী পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ । কর্মশালায় সরকারি সকল অধিদফতরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় প্রতিনিধি, সাংবাদিকবৃন্দদের নিয়ে ১০ দলে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন করে দলীয় কাজ উপস্থাপন করা হয়।

এমএসএম / জামান

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন