ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

‘হামার বাড়িঘর নদীর পেটে চলি গেইছে’


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২৯-৬-২০২২ দুপুর ৪:২৪
নদীপাড়ের বাসিন্দাদের কাছে এক আতঙ্কের নাম ভাঙন। দেশে প্রতি বছরই বিস্তীর্ণ এলাকা নদীভাঙনের শিকার হয়। এতে বসতভিটা, জায়গা-জমি সব হারিয়ে নিঃস্ব হচ্ছে হাজার হাজার পরিবার। রাস্তা-ঘাট, হাট-বাজার, স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হচ্ছে। ভাঙনে ইতোমধ্যে অনেকেই ভিটামাটি হারিয়ে হয়েছে আশ্রয়হীন।  
 
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পাশদিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার নিচে নামার সাথে সাথে উপজেলার উড়িয়া ইউনিয়নের গুনভরির বানিয়াপাড়া এলাকায় দেখা দিয়েছে ব্যাপক নদীভাঙন। গত ১০ দিনে শতাধিক পরিবার ভিটা-মাটি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে। 
 
সরেজমিন উপজেলার উড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নদীপাড়ের মানুষগুলো ভাঙন কবলের হাত থেকে বাঁচতে ঘরবাড়িসহ মূল্যবান জিনিসপত্র সরিয়ে নিচ্ছে অনত্র। ইতোমধ্যে অনেকেই ভিটে-মাটি হারিয়ে এলাকা ছেড়ে বিভিন্ন বাঁধসহ আত্মীয়স্বজনের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে। ভাঙনের তীব্রতা এতটাই যে, আগামী দু-এক দিনের মধ্যে ভাঙন রোধে কার্যক্রম শুরু না হলে এক সময় এই এলাকাটি উড়িয়া ইউনিয়নের মানচিত্র থেকে হারিয়ে যাবে।
 
ওই এলাকার বাসিন্দা রহিম মিয়া আক্ষেপের সুরে বলেন, ‘হামার বাড়িঘর নদীর পেটোত চলি গেইছে।’ প্রতিদিন এই এলাকার অনেক মানুষের সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস শুরু করেছে। আমার বাপ-দাদার ভিটা ইতোমধ্যে এই রাক্ষুসী নদীর পেটে চলে গেছে। আমি বর্তমানে অন্যের জায়গায় বাড়ি করে বসবাস করছি। 
 
রহিম মিয়ার মতো বয়োবৃদ্ধা আছিরন বেওয়া বলেন, ‘মোর একখান বাড়ি আছিল, এখন আর নাই বাহে। এই নদী ভাঙতে ভাঙতে মোর শেষ সম্বলটাও নিয়া গেছে। আররোকত মাইনষের বাড়িঘর এই রাক্ষুসী গিলে খাইলে হামার এতি কাজ হবে।’
 
এদিকে, নদীভাঙন এলাকা পরিদর্শনে গিয়ে ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ইতোমধ্যে ভাঙনের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের অবগত করা হয়েছে। তারা দুই-তিন দিনের মধ্যে ভাঙন রোধে কার্যক্রম শুরু করবেন বলে আমাকে আশ্বাস দিয়েছেন।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার