রাজশাহী থেকে ঢাকা গরুর ট্রেন ভাড়া ৫৯১ টাকা
এবার কোরবানির পশু পরিবহনে ক্যাটল স্পেশাল ট্রেন চালু করবে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে পশু খামারিদের ভোগান্তি কমাতে ও স্বল্প খরচে পশু ক্রেতাদের কাছে পৌঁছাতে এ ট্রেনের ব্যবস্থা করা হবে। আগামী ৬ জুলাই চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীসহ ঢাকা পর্যন্ত ট্রেনটি গবাদিপশু পরিবহন করবে।
বুধবার ২৯ জুন) বিকেলে এ তথ্য জানিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, রেলপথ মন্ত্রণালয়ে আবেদন করেছি ৬ জুলাই থেকে ক্যাটল স্পেশাল ট্রেনের ব্যবস্থার জন্য। আশা করা যায় ওই দিন থেকেই ট্রেনটি চালু হবে। ক্যাটল স্পেশাল ট্রেনে গরুপ্রতি খরচ পড়বে ৫৯১ টাকা ৪০ পয়সা। প্রতি ওয়াগনে ২০টি করে গরু বহন করা যাবে।
তিনি আরো বলেন, কোরবানির ঈদের আগে ট্রাকে গরু নিয়ে ঢাকা যেতে সময় লাগে প্রায় ২০ থেকে ২২ ঘণ্টা। এতে অনেক গরু অসুস্থ হয়ে পড়ে। এ চিন্তা থেকেই ক্যাটল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ট্রেনে সময় লাগবে মাত্র ১২ ঘণ্টা। নির্ধারিত সময়ে ট্রেনটি ঢাকা গিয়ে পৌঁছবে। পশুর সঙ্গে পরিচর্যাকারী একই ওয়াগনে ভ্রমণ করতে পারবেন, সে ব্যবস্থাও রাখা হয়েছে।
অসীম কুমার তালুকদার বলেন, পশু পরিবহনে কাভার্ড ওয়াগনগুলোতে বায়ু চলাচলের ব্যবস্থা থাকবে। তবে রোদ-বৃষ্টি প্রবেশের সুযোগ নেই। ফলে পশুগুলো অসুস্থ হওয়ার ভয় নেই বলেও জানান এই রেল কর্মকর্তা।
তিনি বলেন, অনুমতি পেলে ক্যাটল স্পেশাল ট্রেনটি আগামী ৬ জুলাই বিকেল সাড়ে ৪টায় ছেড়ে কাঁকনহাট, রাজশাহী স্টেশন হয়ে চাটমোহর, উল্লাপাড়া, বঙ্গবন্ধু সেতু (পশ্চিম) জয়দেবপুর, টঙ্গি, তেজগাঁও হয়ে ঢাকা পৌঁছবে ভোর ৫টায়।
এমএসএম / জামান
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
Link Copied