ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে দুই প্রেমিকসহ বউ-শাশুড়ি আটক


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৬-২০২২ বিকাল ৬:২২
সিরাজগঞ্জের তাড়াশে দুই প্রেমিকসহ বউ ও শাশুড়িকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দেশীগ্রাম গুড়পীপুল ইউনিয়নের দেশীগ্রামে। মঙ্গলবার (২৮ জুন) গভীর রাতে নিজেদের আলাদা ঘরে উভয়ের পরকীয়া প্রেমিকের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়েছিলেন শাশুড়ি ও ছেলের বউ। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী আপত্তিকর অবস্থায় তাদের ধরার পর দুই পরকীয়া প্রেমিক ও বউ-শাশুড়িকে স্ব স্ব ঘরে আটকে রাখেন।
 
শাশুড়ি ও ছেলের বউয়ের এমন কাণ্ডে এলাকায় নানা গুঞ্জনের আওয়াজ উঠছে। ওই বাড়ির বধূ লাভনী খাতুন লতা ও তার পরকীয়া প্রেমিক সুমন হোসেন বলেন, ১১ বছর যাবৎ আমাদের ভালোবাসার সম্পর্ক। এদের দুজনের সংসারে একটি করে কন্যাশিশু রয়েছে। আর সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় বিধবা শারমিনা বেগম ও তার পরকীয়া প্রেমিক সবুজ হোসেনও বিয়ের সিদ্বান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
 
স্থানীয় দেশিগ্রাম ইউপি মেম্বর লিটন জানান, ঘটনার রাতে ওই বাড়ির সাঈদ তালুকদার বাড়িতে ছিলেন না। এ সুযোগে তার স্ত্রী লতা খাতুন এবং বিধবা মা শারমিনা বেগম নিজেদের আলাদা ঘরে প্রতিবেশী দুই পরকীয়া প্রেমিকের সাথে অনৈতিক কাজ করতে গেলে এলাকাবাসী তাদের আটক করেন। 
 
তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, ছেলের বউ, শাশুড়ি ও তাদের দুই পরকীয়া প্রেমিককে আটক করে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে ধর্ষণের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমএসএম / জামান

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন