উত্তরায় লেকে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
রাজধানীর উত্তরায় লেকের পানিতে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ওই ছাত্রের নাম তাওসীফ রাহীম (১৬)। সে উত্তরা হাই স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল। তাওসীফ রাহীম উত্তরার ১৪নং সেক্টর ১০নং রোডে বাবা-মায়ের সঙ্গে থাকতেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী। বাবা মোশারফ হোসেন রুবেল উত্তরা ১৪নং সেক্টর জোহরা মার্কেটে ব্যবসা করেন।
জানা যায়, আজ (বুধবার) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উত্তরা ৩নং সেক্টর বড় মসজিদ সংলগ্ন লেকে পড়ে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় ওই ছাত্রের। এসময় নিহত তাওসীফ রাহীমের সাথে মুশফিক ও হিমেল নামের দুই বন্ধু ছিল।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে ওই তিন বন্ধু লেকে গোসল করতে নামেন। সাঁতার না জানা তাওসীফ গোসল করার একপর্যায়ে লেকে তলিয়ে গেলে তাকে উদ্ধারের জন্য অন্য দুজনের চিৎকার করতে শুরু করলে আশপাশের মানুষজন এগিয়ে আসে।
পুলিশ সূত্র জানায়, তিন বন্ধু মিলে আড্ডা দেয়ার এক পর্যায়ে ওই ছাত্র পা পিছলে পানিতে পড়ে যায়। উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক সকালের সময়কে বলেন, ঘটনাস্থলে গিয়ে জানতে পারি তাওসীফের সাথে থাকা দুই বন্ধুর চিৎকারে আশপাশের মানুষজন ছুটে এসে ফায়ার সার্ভিসে কল দেয় এবং ডুবুরি এসে তাওসীফ রাহীমকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত উত্তরা পশ্চিম থানা পুলিশ ওই দুই বন্ধুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
এমএসএম / জামান
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান