কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
কমলগঞ্জের শমসেরনগর কেছুলুটি এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ৮টায় শমসেরনগর রেলওয়ে স্টেশনের ৩১০ আউটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনি এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়। ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মাথাসহ দেহ কয়েক খণ্ড হয়ে যায়। পরে বিষয়টি শমসেরনগর স্টেশন মাস্টার ও পুলিশকে জানানো হয়। খবর পেয়ে শমসেরনগর পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতবিক্ষত লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করলেও মরদেহ উদ্ধার করা হয়নি।
শমসেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহমান বলেন, ঘটনাস্থল রেলওয়ে পুলিশের আওতায় হওয়ায় বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। পরে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উজ্জামান বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তদের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied