ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মপরিকল্পনা প্রণয়ণে কর্মশালা


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৩০-৬-২০২২ দুপুর ৪:৪৩
গাইবান্ধার ফুলছড়িতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 
 
ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লোকমান হোসেন।
 
অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরী, হুকুম আলী, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিদর্শক মামুনুর রশিদ প্রমুখ। 
 
কর্মশালায় উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য, শিক্ষক, ইমাম, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
 
কর্মশালায় মাদকের ভয়াবহতা রুখতে ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে গ্রুপ ভিত্তিক সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন, উপজেলা ভিত্তিক কর্মপরিকল্পনা উপস্থাপন, উন্মুক্ত আলোচনার মাধ্যমে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়। 

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার