ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে ধস


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ৩০-৬-২০২২ বিকাল ৫:৪২
কমলগঞ্জের মুণিপুরীপল্লীর ঘোড়ামারায় ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। বুধবার (২৯ জুন) সন্ধ্যায় প্রায় ৫০ ফুট এলাকাজুড়ে এ ধস দেখা দেয়। নদীর প্রতিরক্ষা বাঁধে ধস দেখা দেয়ায় এলাকাবাসী উদ্বিগ্ন। ধস দেখা দেয়ায় ঘোড়ামারা গ্রামসহ নদীর দুই পাড়ের কয়েকটি গ্রামের মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে।
 
স্থানীয়রা জানান, বাঁধের পাশে ধলাই নদী থেকে বালু উত্তোলন করা হয় প্রতিনিয়ত। কিছুদিন পূর্বে বাঁধের অন্য স্থানে মেরামত কাজ করার জন্য পানি উন্নয়ন বোর্ডের তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান শাহজালাল এন্টারপ্রাইজ বালু উত্তোলন করে। তখন স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসী বাঁধা দিলেও তাদের দেয়া বাঁধা উপেক্ষা করে বালু উত্তোলন করা হয়। বুধবার দুপুর থেকে টানা বর্ষণের পর বিকেলে হঠাৎ করেই নদীর প্রতিরক্ষা বাঁধে ধস দেখা দেয়। উজানের ঢলে যে কোনো সময় নদীর পানি বৃদ্ধি ফেলে মুহূর্তেই এলাকা প্লাবিত হবে। বাঁধ ধসে পড়ায় পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকে দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা।
 
আলাপকালে ঠিকাদারি প্রতিষ্ঠান শাহজালাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সালিক মিয়া বলেন, বালু উত্তোলনে করায় বাঁধ ধসের কোনো কারণ হতে পারে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে আমি বালু উত্তোলন করছি। শুধু আমি নই, এর আগেও একাদিক ঠিকাদারি প্রতিষ্ঠান বাঁধ মেরামতের জন্য নদী থেকে বালু উত্তোলন করেছে।
 
স্থানীয় আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, শুকুরউল্লা এলাকার ব্রিজের পাশে ঘোড়ামারায় ধলাই প্রতিরক্ষা বাঁধে প্রায় ৫০ ফুট এলাকাজুড়ে ধস দেখা দেয়ায় ঘোড়ামারা গ্রামসহ নদীর দুই পাড়ের কয়েকটি গ্রামের মানুষের চলাচল বন্ধ রয়েছে। ধস ঠেকানোর জন্য তাৎক্ষণিকভাবে ধসে পড়া বাঁধে খুঁটি পুঁতে এ পথে চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। তিনি দ্রুততম সময়ের মধ্যে বাঁধটি মেরামত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানিয়েছেন।
 
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মৌলভীবাজারের উপ-সহকারী প্রকৌশলী মো. সাকিব হোসেন বলেন, ধসে পড়া বাঁধ সরজমিন পরিদর্শন করে সংশ্লিষ্টদের কাছে স্টিমিট জমা দিয়েছি। বরাদ্দ পেলে দ্রুততম সময়ের মধ্যে বাধঁটি মেরামত করা হবে।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান