ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

উখিয়ায় আড়াই বছরের শিশুকে ধর্ষণ


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ১-৭-২০২২ দুপুর ১২:৪৭
কক্সবাজারের উখিয়ায় মাদকাসক্ত এক ব্যক্তির হাতে আড়াই বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
 
বৃহস্পতিবার (৩০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সরকারি আশ্রয় প্রকল্পে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত মাদকাসক্ত দিদার মিয়াকে আটকের পর পুলিশে সোপর্দ করেছেন।
 
ভিকটিম শিশুর পিতা জানান, মরিচ্যা এলাকার দিদার মিয়া প্রতিদিন তার বাড়ির পাশে একটি বাড়িতে ইয়াবা সেবন করতে যায়। বৃহস্পতিবার ইয়াবা সেবন করে ফিরে যাওয়ার সময় বাড়ির পাশে আমার আড়াই বছরের শিশুটি খেলা করছিল। তখন সে তাকে একা পেয়ে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরে শিশুটির কান্না শুনে আমার স্ত্রী এসে তাকে বীভৎস অবস্থায় উদ্ধার করে  স্থানীয় চেয়ারম্যানকে খবর দেয়।
 
হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, ভিকটিমের পিতা বিষয়টি জানালে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করি। পরে ধর্ষককে স্থানীয়দের সহযোগিতায় আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
 
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, এ ঘটনায় চেয়ারম্যান ও স্থানীয়দের সহযোগিতায় রাতে অভিযুক্ত দিদার মিয়াকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

এমএসএম / জামান

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা