ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

বন্যাপরবর্তী গোখাদ্য সংকট : বিপাকে ফুলছড়ির চরাঞ্চলের খামারিরা


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১-৭-২০২২ দুপুর ২:২৩
উত্তরাঞ্চলের জেলা গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলের মানুষজন বন্যাপরবর্তী গবাদিপশুর খাদ্য নিয়ে বিপাকে পড়েছেন। বন্যায় প্রাকৃতিক ঘাস বিনষ্ট হওয়ায় গবাদিপশুর খাদ্যের জন্য পুরোপারিভাবে নির্ভর করতে হচ্ছে ক্রয়কৃত ফিড, খড়, নেপিয়ার ঘাসের ওপর। এজন্য কোরবানির ঈদকে লক্ষ্য রেখে গরু পালনকারীরা লোকসানের আশঙ্কা করছেন। 
 
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরকাবিল গ্রামের আতাউর রহমান বলেন, আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে ৬টি গরু মোটাতাজাকরণ করেছি। কিন্তু গত সপ্তাহের বন্যায় চরাঞ্চলে প্রাকৃতিক সম্পদ ঘাসের আবাদি জমির ফসল পানিতে পচে গেছে। বন্যার কারণে এখন ক্রয়কৃত ফিড, ভুসি, খড়, ঘাস খাওয়াতে হচ্ছে গরু-ছাগলকে। বন্যার সাথে গোখাদ্য ক্রয়ে বাড়তি অর্থের জোগান দিতে বিপাকে পড়েছেন তিনি।
 
ফুলছড়ি উপজেলার  ফজলুপুর ইউনিয়নের তালতলা গ্রামের আনোয়ার হোসেন জানান, ৪টি গরু লালন-পালন করছি কোরবানির হাটে বিক্রির জন্য। ঈদের হাটে গরুর দাম গত বছরের চেয়ে কম হওয়ায় তিনি লক্ষ্যমাত্রার চেয়ে লোকসানের চিন্তায় আছেন।
 
ওই চরের আমির উদ্দিন জানান, বর্তমানে গরুর ফিডের দাম বেড়ে যাওয়ায় তিনি প্রতিদিনের খাবার ক্রয় করতে পারছেন না। এতে তার গরুগুলোর ওজন কমে যাচ্ছে বলে তিনি জানান।
 
কালিরবাজার গরুর হাটের ইজারাদার মো. আলমঙ্গীর মিয়া জানান, এবারের কোরবানির হাটে গরুর ক্রয়-বিক্রয় মূল্য গত ঈদের মতোই আছে। তুলনামূলকভাবে কম বিক্রি হচ্ছে বলে তিনি জানান। গত বছর করোনার প্রভাবে হাটে বেশ নিয়ম-কানুন থাকায় ক্রয়-বিক্রয় আশানুরূপ হয়নি। তবে এবারের কোরবানির হাটগুলো বেশ জমে উঠবে বলে তিনি আশা করছেন। অনেক গরু পালনকারী গরুর ওজন হিসাব অনুযায়ী মূল্য থেকে দ্বিগুণ মূল্য চেয়ে থাকেন। এজন্য বাজারে কিছু ক্রয়-বিক্রয় নিয়ে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়। এ কারণে তিনি প্রকৃত মূল্য চাওয়ার জন্য বিক্রেতাদের প্রতি অনুরোধ করেন।
 
ফুলছড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা  ডা. জহিরুল ইসলাম জানান, এবারের বন্যা দীর্ঘস্থায়ী না হওয়ায় গবাদিপশু পালনকারীরা তেমন ক্ষতিতে পড়েননি। এরপরও সরকারিভাবে গোখাদ্যের বিষয়ে সহায়তা করা হয়েছে। বন্যাকালীন ও পরবর্তীতে কিছুটা বাড়তি খচর হচ্ছে, তবে সেটি বিক্রয়মূল্যে পুষিয়ে নিতে পারবেন বলে তিনি জানান।

এমএসএম / জামান

সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ

বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী

দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল

চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ

মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে

‎নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী

ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে

মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি

নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা

রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী

রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি

নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন