ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


আরিফুর রহমান সাগর, গজারিয়া photo আরিফুর রহমান সাগর, গজারিয়া
প্রকাশিত: ১-৭-২০২২ দুপুর ৩:৫৮
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১ জুলাই) সকাল ১০টার দিকে গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে গোসাইরচর কবরস্থানে দাফন করা হয়।
 
এর আগে গজারিয়া থানা পুলিশের পক্ষ থেকে গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মোজাম্মেল হক এবং গজারিয়া পুলিশের একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে। এ সময় গজারিয়া উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াসমিন সুলতানা কাফনের  ওপর জাতীয় পতাকা দিয়ে গার্ড আব অনার দেন।
 
পরিবার সূত্রে জানা যায়, আবুল কালাম আজাদ গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। তার চিকিৎসার জন্য তাকে ভারতে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ জুন সকাল ১০টায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। 
 
জানাজায় উপস্থিত ছিলেন- গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী খোকন, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফি উল্লাহ শফি, গজারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তালেব ভূঁইয়া, ইমামপুর ইউপি চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু, বীর মুক্তিযোদ্ধা তানেস উদ্দীন, গজারিয়া থানা বিএনপির প্রধান আহ্বায়ক সৈয়দ সিদ্দিকুল্লাহ ফরিদ, গজারিয়া থানা বিএনপি নেতা প্রফেসর একেএম গিয়াসউদ্দিন, ইমামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান, গজারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহছান উল্লাহসহ সাধারণ জনগণ।

এমএসএম / জামান

পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার

তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা

রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ

বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা

নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন

শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ

বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে

প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া

দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর

টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক