সভাপতি সম্রাট, সম্পাদক জহুরুল
কয়রা রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
খুলনার কয়রা উপজেলার কলম সৈনিকদের নিয়ে ২০২১ সালে প্রতিষ্ঠিত হয় কয়রা রিপোর্টার্স ইউনিটি। কলম সৈনিকদের এ সংগঠনটি অল্প সময়ের মধ্যে এলাকার নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর কারণে তাদের মন জয় করাসহ এলাকাবাসীর নিকট সাড়া জাগিয়েছে।
এ সংগঠনের নতুন কমিটি গঠন উপলক্ষে আজ শুক্রবার (১ জুলাই) বিকেল ৪টায় ইউনিটির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলের মতামতের ভিত্তিতে ইউনিটির প্রতিষ্ঠাতা দৈনিক পূর্বাঞ্চল ও দৈনিক মানব কণ্ঠের কয়রা প্রতিনিধি মো. ওবায়দুল কবির সম্রাটকে সভাপতি ও দৈনিক খুলনা টাইমসের কয়রা প্রতিনিধি শেখ জহুরুল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ফারুক আজম (দৈনিক সময়ের খবর), গাজী নজরুল ইসলাম (দৈনিক দেশ সেবা ও জেটিভি), যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শামসুজ্জামান ইমন (দৈনিক নওয়াপাড়া), দপ্তর সম্পাদক রকিব হাসান (আজকের সময়) সহ-দপ্তর সম্পাদক রিয়াজুল আকবর লিংকন (দৈনিক সাতঘোরিয়া), কোষাধ্যক্ষ মো. শাহানুর আলম (এফসি নিউজ), ক্রীড়া সম্পাদক আল আমিন (দৈনিক অধিকার), প্রচার সম্পাদক ফয়সাল হোসেন (বাংলা নিউজ টিভি) এবং সদস্য ইকবল হোসেন (দৈনিক শিক্ষা ও ক্যাস্পাস লাইভ), শুভ মণ্ডল (দৈনিক চৌকস) প্রমুখ।
নবনির্বাচিত সভাপতি বলেন, কোনো অপসাংবাদিকতা আমরা পছন্দ করি না। বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ পরিবেশন করাই আমাদের কাজ। কখনো মিথ্যার কাছে মাথানত করব না। সাংবাদিকতা পেশায় জনগণের আস্থা ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য।
সাধারণ সম্পাদক শেখ জহুরুল হক বলেন, কোথাও কোনো অনিয়ম পরিলক্ষিত হলে তা আমরা কলমের মাধ্যমে প্রতিহত করব। একতা ও সততাই আমাদের শক্তি।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’