গুলিস্তানে মজজিল পরিবহনের বাসচাপায় যুবক নিহত
রাজধানীর গুলিস্তান মোড়ে যাত্রীবাহী মনজিল পরিবহনের বাসচাপায় জাহাঙ্গীর মাতবর (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার (২ জুলাই) সকাল ৭টার দিকে গুলিস্তান মোড়ে এই দুর্ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল পৌনে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত জাহাঙ্গীরের ভাগ্নে অহিদুল ইসলাম জানান, তাদের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পূর্বদি গ্রামে। তার বাবার নাম ইফাজ উদ্দিন। জাহাঙ্গীর গ্রামেই কৃষিকাজ করতেন। তার শ্যালক শাকিল বিদেশ যাবেন। এজন্য শাকিলের মেডিকেল চেকআপের জন্য গতকাল গ্রাম থেকে ঢাকায় আসেন তারা।
অহিদুল আরো জানান, তিনি নিজে পুরান ঢাকার সাতরওজা এলাকায় থাকেন। গতকাল তার মামা জাহাঙ্গীর, শাকিল ও আরেক আত্মীয় ঢাকায় তার বাসায় আসেন। সকালে তারা চারজন ফকিরাপুলের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে গুলিস্তান যান। সেখানে তারা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি বাস জাহাঙ্গীরকে চাপা দেয়। আমরা যখন রাস্তা পার হচ্ছিলাম তখন দুটি বাস একে অপরকে ওভারটেক করছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এনামুল হক জানান, মঞ্জিল পরিবহনের একটি বাস পথচারী জাহাঙ্গীরকে চাপা দেয়। চাপা দিয়ে বাসটি আইল্যান্ডের ওপর উঠে যায়। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
জামান / জামান
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ