মশা নিধনে উত্তরায় ড্রোন প্রযুক্তির ব্যবহার
মশার উৎস খুঁজে বের করতে রাজধানীর উত্তরায় ড্রোন উড়িয়ে মশক বিরোধী অভিযান পরিচালনা করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আজ (শনিবার) সকালে ডিএনসিসি অঞ্চল-১ এর সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদা আলীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এসময় প্রায় ২৬টি বাড়ির ছাদ ড্রোনের মাধ্যমে শনাক্ত করা হয়। উত্তরা ৪নং সেক্টরের একটি বাড়ির ছাদে পরিত্যক্ত বালতির পানিতে এডিস মশার লার্ভা পাওয়া গেলে ভবন কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয় অভিযান পরিচালনাকারী দল।
ড্রোন উড়িয়ে মশক বিরোধী অভিযানের বিষয়ে জানতে চাইলে ডা. মাহমুদা আলী সাংবাদিকদের বলেন, ড্রোন ব্যবহার করে উচু উচু বাড়ির ছাদের প্রতিটি পয়েন্ট আমরা দেখতে পাই। এতে করে আমাদের টিম সহজেই গিয়ে স্থানটিতে কাজ করতে পারে। এটা খুবই কার্যকরী পদ্ধতি।’ তিনি বলেন, ‘২০১৯ সাল থেকে মশকদমনে আমরা যে চিরুনি অভিযান পরিচালনা করে আসছি এই কার্যক্রমে ড্রোন প্রযুক্তি যুক্ত হওয়ায় আমাদের অনেক সুবিধা হয়েছে। মশক নিয়ন্ত্রনে আমরা জিরো টলারেন্স।
জানা যায়, গেল সপ্তাহে উত্তরায় মশক নিয়ন্ত্রণে ডিএনসিসির পাইলটিং কার্যক্রমে প্রায় অর্ধ-শতাধিক বাসাবাড়ির ছাদকৃষির স্থানে পরিত্যক্ত পাত্রে পানি জমা থাকতে দেখা যায়। সেসব পাত্রে এডিস মশার লার্ভা পাওয়া না গেলেও ডিএনসিসির পক্ষ থেকে বাড়ি কর্তৃপক্ষদের সতর্ক করা হয়েছে।
এদিকে, আকাশে ড্রোনের উড়িয়ে মশার বংশবিস্তার শনাক্তকরণ ও প্রজননস্থল ধ্বংসের প্রথম দিনে ২৬টি বাড়ি পরিদর্শন করেছে অভিযান পরিচালনাকারী টিম। বেশকটি বাড়ির ছাদে পরিত্যক্ত পাত্রে পানি থাকলেও উত্তরা ৪নং সেক্টরের ১৬নং রোডে অবিস্থত ১৮নং বাড়ির ছাদে পড়ে থাকা বালতির পানিতে প্রচুর পরিমাণে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এসময় আব্দুল মতিন নামের একজনের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করে ডিএনসিসির অভিযান পরিচালনাকারী দল।
চলতি সপ্তাহ থেকে উত্তরার অন্যান্য সেক্টরগুলোতেও ড্রোনের সাহায্যে বাসাবাড়ির ছাদে মশার উৎস খুঁজে বের করে যথাযথ পদক্ষেপ নেয়া হবে বলে জানান ডিএনসিসির ওই স্বাস্থ্য কর্মকর্তা।
এমএসএম / জামান
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান