কক্সবাজারে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের উল্টাখালী এলাকা থেকে আজিজুল হক (২৭) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ জুলাই) রাত ১টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ভারুয়াখালী ইউনিয়নের চেযারম্যান কামাল উদ্দিন।
নিহত আজিজুল হক কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ৯নং ওয়ার্ডের উল্টাখালী এলাকার আব্দুর রহিমের ছেলে।
চেয়ারম্যান জানান, আজিজুল হকের একটি সন্ত্রাসী গ্রুপ ছিল। তার প্রতিপক্ষরাই এ ঘটনা ঘটাতে পারে। তবে কে বা কারা খুন করেছে তা এখনো জানা সম্ভব হয়নি।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দিন বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।
এমএসএম / জামান
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
Link Copied