ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ইবির বাজেট : গবেষণায় বরাদ্দ ১ শতাংশের নিচে


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ২-৭-২০২২ দুপুর ৩:৩৮

# ৭৯ শতাংশই বরাদ্দ বেতন-ভাতা-পেনশনে
# চিকিৎসা খাতেও নেই পর্যাপ্ত বরাদ্দ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ২০২২-২৩ অর্থবছরের জন্য ১৫৯ কোটি ৬৯ লক্ষ টাকার বাজেট বরাদ্দ পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। যা গতবছরের তুলনায় এক কোটি ৪৪ লাখ টাকা বেশি। নতুন বাজেটের ৭৯ শতাংশই বরাদ্দ রাখা হয়েছে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন খাতে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য ‘গবেষণা ও উদ্ভাবন’ খাতে বরাদ্দ রাখা হয়েছে মোট বাজেটের ১ শতাংশেরও কম।

তথ্য তে, ২০২২-২৩ অর্থবছরে দাবিকৃত ২০০ কোটি ১৪ লাখ টাকার মধ্যে ইবিতে ১৫৯ কোটি ৬৯ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে ইউজিসি। যেখানে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় দেখানো হয়েছে ৯ কোটি টাকা। ২৮ জুন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. আলমগীর হোসেন ভূঁইয়া ভিসি ড. শেখ আবদুস সালামের নিকট বাজেট হস্তান্তর করেন। 

বাজেট বিশ্লেষণ করে দেখা যায়, প্রতিবারের মতো এবারো বেশি বাজেট বরাদ্দ দেয়া হয়েছে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতায়। এ খাতে মোট বরাদ্দ হয়েছে ১০৯ কোটি ৭২ লাখ টাকা, যা মোট বাজেটের প্রায় ৬৯ শতাংশ। এছাড়া পেনশন খাতে বরাদ্দ হয়েছে মোট বাজেটের ১০.৬৩ শতাংশ। ফলে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদর বেতন-ভাতা ও পেনশনেই খরচ হবে মোট বাজেটের ৭৯ শতাংশ অর্থ। এদিকে চিকিৎসা খাতে বরাদ্দ দেয়া হয়েছে ২ কোটি ১৩ লক্ষ টাকা। যার ৯০ ভাগই ব্যয় হবে চিকিৎসক কর্মকর্মা-কর্মচারীদের ভাতায়। আর মাত্র ২০ লাখ ৩০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে ওষুধ ক্রয়ের জন্য। যেটা পর্যাপ্ত নয় বলে দাবি সংশ্লিষ্টদের। এছাড়া তথ্য ও প্রযুক্তি খাতে ৪০ লাখ ও যানবাহন খাতে ১ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। অপরদিকে গবেষণা অনুদান খাতে বরাদ্দ দেয়া হয়েছে মোট ১ কোটি ৪২ লাখ টাকা। যা মোট বাজেটের ০.৮৯ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য গবেষণা ও উদ্ভাবন। তবে গবেষণা খাতে যে বরাদ্দ দেয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে দাবি করছেন সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে মানসম্মত গবেষণা ও উদ্ভাবনের জন্য এ খাতে বরাদ্দ বাড়ানোর দাবি তাদের।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক ড. আনোয়ারুল হক বলেন, এত অল্প বাজেটে গবেষণা সম্ভব না। জীববিজ্ঞান ও রসায়নের গবেষণায় প্রচুর কেমিক্যাল ক্রয় করতে হয়। কিন্ত যা বরাদ্দ দেয়া হয় তা গবেষণার মাত্র দুয়েক সপ্তাহের বাজেট। ল্যাবের জন্যেও পর্যাপ্ত অবকাঠামোর ব্যবস্থা নেই। এসব সংকটের ফলে সংশ্লিষ্টরা গবেষণায় মনোনিবেশ করতে পারছে না। 

ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, এই বাজেটে কোন প্রকার ঘাটতি নেই। গবেষণায় বরাদ্দ পূর্বের তুলনায় কিছুটা বেড়েছে। আমরা আরো বরাদ্দ চেয়েছিলাম। তবে ইউজিসি থেকে এই পরিমান নির্ধারণ করেছে।

এমএসএম / এমএসএম

ডিআইইউতে সাংবাদিক হত্যার হুমকির ঘটনায় ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ

ইউএপিতে রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬

‎২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়েও কমছে না নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিবহন-দুর্ভোগ

ডিআইইউ শিক্ষার্থী মাহমুদুল হত্যায় চাঞ্চল্যকর রহস্য, সংশ্লিষ্টতা প্লাবনের: দাবি শিবিরের

শিক্ষার্থী ধর্ষণের মামলার অভিযোগ, মাদরাসা শিক্ষককে শোকজ

সাংবাদিককে হত্যার হুমকি: নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী প্লাবন সহ সংশ্লিষ্ট কয়েকজন কে আসামী করে জিডি

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী

কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা

‘ব্রো’ বলাকে কেন্দ্র করে শেকৃবিতে সংঘর্ষ, ছাত্রদল নেতা শরীফকে ধাওয়া ও কক্ষ ভাঙচুর

ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: অভিযুক্ত প্লাবনকে শোকজ

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন

বাকৃবিতে শিক্ষকদের নতুন সংগঠন ‘সাদা দল’, নেতৃত্বে অধ্যাপক ড ওবায়েদুল- অধ্যাপক ড দেলোয়ার