ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ছুটিতে ইবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ২-৭-২০২২ বিকাল ৫:৯

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার (২ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ক্যাম্পাসের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় মাইকিং করে এ ঘোষণা দেয়া হয়।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, হল বন্ধ রেখে আজ ২ জুলাই থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু হয়েছে। আগামী ১৬ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। আগামী ১৫ জুলাই সকাল ১০টায় হলসমূহ খুলে দেয়া হবে। এই বন্ধে বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, মাদকাসক্তদের আড্ডাখানায় পরিণত না হয় এবং বহিরাগতদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি যেন নষ্ট না হয় সেজন্য এ উদ্যোগ নেয়া হয়েছে।

এমএসএম / জামান

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র‍্যালি ও সমাবেশ

শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত

গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম

ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’

শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা

সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন

গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ

আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড