শিক্ষক হত্যার প্রতিবাদে আড়াইহাজারে মানববন্ধন
সাভারের কলেজ শিক্ষক উৎপল কুমার সরকারকে নৃশংসভাবে হত্যা, নড়াইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে অপদস্থ করাসহ সারাদেশে বখাটে ছেলেদের দ্বারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ স্বাাধীনতা শিক্ষক পরিষদ, আড়াইহাজার উপজেলা শাখা। শনিবার (২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তারা নিহত কলেজ শিক্ষক উৎপল কুমার সরকারের খুনি জিতুর ফাঁসি এবং সারাদেশে বখাটে ছাত্রদের আক্রমণ থেকে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্বাাধীনতা শিক্ষক পরিষদ ( স্বাশিপ) আড়াইহাজার উপজেলা শাখার সভাপতি গিয়াসউদ্দিন। উপস্থিত ছিলেন- উক্ত পরিষদের সাধারণ সম্পাদক হাসান আলমগীর, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল আমিন রতন, মোজাম্মেল হক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি লোকমান হোসেন ভূঁইয়া, কলেজ শিক্ষক সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন প্রমুখ।
এমএসএম / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
Link Copied