কমলগঞ্জে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ
কমলগঞ্জের আলীনগর চা বাগানের স্থায়ী নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়েছে। শনিবার (২ জুলাই) বিকেল ৫টায় আলীনগর চা বাগানের দুর্গামণ্ডপে ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল থেকে এসব রেইনকোট বিতরণ করা হয়।
স্থানীয় ৬নং আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিয়াজ মোর্শেদ রাজুর সভাপতিত্বে রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
ইউপি সদস্য বুলবুল আহমেদ মধুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিফাত উদ্দিন, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. আব্দুল মালিক বাবুল।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আলীনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফাহিম আল মনছুর, চা যুবনেতা সজল কৈরী, মহিলা ইউপি সদস্য গৌরী রানী কৈরী।
এর আগে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে ৪৫০ জন স্থায়ী চা শ্রমিকের মাঝে রেইনকোট বিতরণ করা হয়।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার