ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশে অটো ইন্ডাস্ট্রি উৎপাদনে আরেক ধাপ এগিয়ে গেল মিসরাই ইকোনমিক জোন


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৩-৭-২০২২ দুপুর ১১:১১

চট্টগ্রামের মিরসরাইয়ে দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে দেশে প্রথম বৈদ্যুতিক গাড়ি তৈরির কারখানা করছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গতকাল স্টিল স্ট্রাকচার ইরেকসন কাজ দোয়া মাহফিলের মাধ্যমে  উদ্বোধন করা হয়। 

বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক আব্দুস সামাদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক কামরুল ইসলাম খান।

বিশেষ অতিথি ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরীর সহকারী প্রকল্প ব্যবস্থাপক আমজাদ হোসেন, বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মহাব্যবস্থাপক  হাসিবুল হাসান, এজিএম (ফিন্যান্স) মোহাম্মদ সেলিম, ম্যানেজার জয়ন্ত সরকার, ই পি ই সি স্টীল বিল্ডিং লিমিটেডের ব্যবস্থাপক এসএম শামীম, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরীর এজিএম, আর ই বই মো. শাহজালাল, ইপিইসি স্টিল বিল্ডিং লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক মো. কামাল হোসেন, রোহান পাওয়ার অ্যান্ড ইন্জিনিয়ারিংয়ের জিএম মাজহারুল কবীর প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বে পরিবেশ যখন দূষণের শেষ পর্যায়ে, তখন বিশ্বে বিভিন্ন উন্নত  দেশ বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করছে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে   দেশে সর্বপ্রথম  বৈদ্যুতিক গাড়ি তৈরির কারখানা করছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আগামী বছরের মাঝামাঝি বাংলাদেশি ব্র্যান্ড নামে বৈদ্যুতিক গাড়ি বাজারে আনবেন বলে আশা প্রকাশ করে এটাও বলেন, আগামীতে বিশ্বের কাছে বাংলাদেশকে নতুন ভাবে চিনবে এ গাড়ি উৎপাদনের মধ্যে দিয়ে। 

জামান / জামান

রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা

বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু

পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার

শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান

নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক

মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন

বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’

টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান

উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড

নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান

নোয়াখালী টাউন হল আধুনিকায়নে মতবিনিময় সভা