হাটহাজারীতে চোরাইকৃত সিএনজিসহ আটক ১
চট্টগ্রামের হাটহাজারীতে চোরাইকৃত ৫টি সিএনজিসহ ইফতেকার হাসান (১৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম। রোববার (৩ জুলাই) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৭-এর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।আটককৃত ইফতেকার উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুহিরী বটতলা এলাকার বদিউলের আলম বদির ছেলে।
র্যাব-৭-এর সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ উপজেলার আশপাশের বিভিন্ন এলাকায় সিএনজি চুরির ব্যাপারে র্যাব-৭, চট্টগ্রাম বরাবর অভিযোগ আসছিল ভুক্তভোগীরা। এরই সূত্র ধরে র্যাব-এর গোয়েন্দা সূত্রের তথ্যের ভিত্তিতে শুক্রবার র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার মুহুরীহাট বটতল হযরত মোমেন শাহ সিএনজি গ্যারেজে অভিযান পরিচালনা করে আসামি ইফতেকার হাসানকে আটক করে।
পরবর্তীতে ধৃত আসামির স্বীকারোক্তি ও তার দেখানো মতে উক্ত গ্যারেজ হতে চোরাই ও রেজিস্ট্রেশন নাম্বারবিহীন ৫টি সিএনজি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিএনজি গাড়ির আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, স্থানীয় লোকজন জানান, আনুমানিক দুই মাস পূর্বে আসামির বাবা বদিউল আলম বদি চোরাই সিএনজি রাখার অপরাধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গ্রেফতার হয়ে বর্তমানে জেলে রয়েছেন।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর