শিক্ষক উৎপল কুমার হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন
সাভার আশুলিয়া এলাকার চিত্রশাইল হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের গত ২৫জুন শনিবার দুপুরে শিক্ষক উৎপল কুমার সরকারকে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে, বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখা।
পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে রোববার (৩ জুলাই) সকালে সংগঠনটির সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পঞ্চগড়ের বিভিন্ন স্কুলের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তাগন শিক্ষক হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পাশাপাশি সমাজ পরিবর্তনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
মালাদাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বিপেন চন্দ্র রায় বক্তব্যে শিক্ষক উৎপল কুমার সরকারের হত্যাকারী জিতু ও দেশে বিভিন্ন স্থানে শিক্ষক নির্যাতনের বিরুদ্ধে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেন।
মানববন্ধনে উপস্থিত শিক্ষকগন শিক্ষক উৎপল কুমার সরকার হত্যাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, শুধু হত্যাকারী নয়, স্কুল কলেজের ম্যানেজিং কমিটি ও মালিক পক্ষকে বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানায়।
মানববন্ধনে বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, আটোয়ারী গাছিবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ সাত্তার সহ সংগঠনটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
Link Copied