ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বানভাসিদের পাশে ইবির তারুণ্য


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ৪-৭-২০২২ দুপুর ১২:১৫

বন্যায় ভেসে গেছে চালচুলা ও ঘড়-বাড়ি। ডুবে গেছে ফসলের ক্ষেত। ফলে দিশেহারা হয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন বন্যার্তরা। বিপর্যস্ত এমন তিন শতাধিক বানভাসি পরিবারের পাশে দাঁড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন তারুণ্য। রোববার (৩ জুলাই) কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বিভিন্ন এলাকায় বন্যাকবলিত অসহায় মানুষদের মাঝে বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করে সংগঠনটি।

সংগঠন সূত্রে জানা যায়, বন্যা পরিস্থিতি মোকাবেলায় কুষ্টিয়া, ঝিনাইদাহ ও পোড়াদাহে ফান্ড সংগ্রহ শুরু করেন সংগঠনটির সদস্যরা। প্রথম পর্যায়ে সিলেটে আড়াই শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন তারা। পরে দ্বিতীয় পর্যায়ে ৩ জুলাই কুড়িগ্রামে ৩৬০টিও অধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করে সংগঠনটি। ত্রাণসামগ্রীর মধ্যে উল্লেখযোগ্য ছিল- চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ ও চিঁড়া। 

ত্রাণসামগ্রী বিতরণকালে সংগঠনটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাবেক সভাপতি সাকির হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম এবং সদস্য অচিন্ত, মামুন, সোহান ও তুরানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তারুণ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন। 'অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য' প্রতিপাদ্য ধারণ করে ২০০৯ সালের ২৯ জুলাাই যাত্রা শুরু করে সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকে বৈষম্যহীন সমাজ গঠনে তারুণ্যর শক্তিকে কাজে লাগানো, তরুণদের স্বেচ্ছাসেবী মনোভাবসম্পন্ন করে গড়ে তোলা, নেতৃত্ব দক্ষতা তৈরি, সামাজিক উন্নয়নমূলক কাজ, শিল্প ও সাংস্কৃতিক মূল্যবোধ গঠনে বইপাঠ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অংশগ্রহণ, বনায়ন, রক্তদান, শীতবস্ত্র বিতরণ ও অসহায় শিক্ষার্থীদের সহযোগিতাসহ নানাবিধ সামাজিক কাজ করে যাচ্ছে সংগঠনটি।

এমএসএম / জামান

ডিআইইউতে সাংবাদিক হত্যার হুমকির ঘটনায় ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ

ইউএপিতে রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬

‎২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়েও কমছে না নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিবহন-দুর্ভোগ

ডিআইইউ শিক্ষার্থী মাহমুদুল হত্যায় চাঞ্চল্যকর রহস্য, সংশ্লিষ্টতা প্লাবনের: দাবি শিবিরের

শিক্ষার্থী ধর্ষণের মামলার অভিযোগ, মাদরাসা শিক্ষককে শোকজ

সাংবাদিককে হত্যার হুমকি: নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী প্লাবন সহ সংশ্লিষ্ট কয়েকজন কে আসামী করে জিডি

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী

কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা

‘ব্রো’ বলাকে কেন্দ্র করে শেকৃবিতে সংঘর্ষ, ছাত্রদল নেতা শরীফকে ধাওয়া ও কক্ষ ভাঙচুর

ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: অভিযুক্ত প্লাবনকে শোকজ

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন

বাকৃবিতে শিক্ষকদের নতুন সংগঠন ‘সাদা দল’, নেতৃত্বে অধ্যাপক ড ওবায়েদুল- অধ্যাপক ড দেলোয়ার