ফুলছড়িতে তিন দোকানের ১২ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই
‘আগুন লাগার কথা শুনে আমি বাড়ি থেকে দৌড়ে আসি দোকানের কাছে, এসে দেখি আগুনে পুড়ে গেছে আমার সব মালামাল। আমার একমাত্র রোজগারের পথ ছিল দোকানটি। এখন আমি কী করব, কী করে পরিবার চালাব’- কান্নাজড়িত কণ্ঠে এমনটিই বলছিলেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামের বড়ভিটার বাবু মিয়া (৩৫)।
রোববার (৩ জুলাই) রাত পৌনে ১টার দিকে বড়ভিটা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ এতে তিনটি দোকানের মালামাল পুড়ে যায়। স্থানীয়রা বিদ্যুতের শর্টশার্কিট থেকে আগুনের সূত্রপাতের কথা নিশ্চিত করেছেন।
সরেজমিন দেখা যায়, দোকানিরা অশ্রুসিক্ত চোখে তাদের পুড়ে যাওয়া দোকানগুলো দেখছেন এবং মাথায় হাত দিয়ে বসে আছেন।
আগুন লাগার পর জাতীয় জরুরী সেবা ৯৯৯-এর মাধ্যমে ফুলছড়ি ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালেও তারা সেখানে পৌঁছাতে পারেনি। পরে এলাকাবাসী ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় বাবু মিয়া (৩৫), রাজু আহমেদ (৩০) এবং ভবেষ চন্দ্রের (২৮) স্বপ্ন।
দীর্ঘ পাচঁ বছর যাবৎ কাতলামারীর বড়ভিটায় ডেকোরেটরের ব্যবসা করে আসছিলেন রাজু আহমেদ। ব্যবসা বাড়ানোর জন্য বিভিন্ন ব্যাংক থেকে ঋণও নিয়েছিলেন। এখনো সেই টাকা শোধ দিতে পারেননি। এরমধ্যেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় তার সাড়ে ৭ লাখ টাকার মালামাল।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বাবু মিয়া (৩৫) বলেন, এনজিও থেকে ঋণ নিয়ে ইলেক্ট্রনিকস মালামালের দোকান দিয়েছিলাম। দোকানে প্রায় ৪ লাখ টাকার মালামাল ছিল। আগুনে সব মালামাল পুড়ে শেষ।
নরসুন্দর ভবেষ চন্দ্র বলেন, আমি কোনোরকমে চুল কেটে আমার ৩ সদস্যের পরিবারে ভরণ-পোষণের খরচ চালাই। আমার দোকানে প্রায় ৫০ হাজার টাকার মালামাল ছিল। সব পুড়ে গেছে। এখন আমার আয়-রোজগারের পথ বন্ধ। কী করব, কিছুই ভেবে পাচ্ছি না।
দোকান মালিকরা জানান, ডেকোরেটর, ইলেক্ট্রনিকস ও সেলুন মিলে মোট ১২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
ফুলছড়ি উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, আমরা ফোন পাওয়ার সাথে সাথেই গাড়ি নিয়ে রওনা দিয়েছিলাম। কিন্তু রাস্তার মাঝপথে আমাদের কাছে ফোন আসে, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাই আর ঘটনাস্থলে যাওয়া হয়নি।
আগুনে ৩টি দোকান পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী খান।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied