ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

রাজশাহীতে যুবক খুন, বিচারের দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৪-৭-২০২২ বিকাল ৫:২৪
রাজশাহীতে পূর্বশত্রুতার জের ধরে উঠিয়ে নিয়ে কুপিয়ে যুবককে হত্যা করা হয়েছে। রোববার (৩ জুলাই) রাত ৯টার দিকে নগরীর হেতেম খাঁ সবজিপাড়া মহল্লায় এ খুনের ঘটনা ঘটে। এঘটনার বিচারের দাবিতে নগরীর রেলগেট এলাকায় লাশ নিয়ে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করেন এলাকাবাসী ও স্বজনরা।
 
সোমবার দুপুরে পোস্টমর্টেমের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর হলে বিকেল ৩টার দিকে নগরীর রেলগেটে এসে লাশ নিয়ে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করে দ্রুত বিচারের দাবি জানান নিহত সনির পরিবারের সদস্য এবং এলাকাবাসী। পরে বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম ঘটনাস্থলে এসে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে প্রায় ১ ঘণ্টা পর তারা অবরোধ তুলে নেন। 
 
নিহতের নাম মো. সনি (১৮)। সে  নগরীর রেলগেট এলাকার রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি রফিকুল ইসলাম পাখির ছেলে। সনি মাস দুই মাস আগে বিয়ে করেছে। রোববার তার জন্মদিন ছিল।
 
পুলিশ জানিয়েছে, হেতেম খাঁ সবজিপাড়া মহল্লার সমবয়সী কিছু ছেলের সঙ্গে রেলগেট এলাকার সনিসহ আরো কয়েকজনের বিরোধ চলছিল। এর আগে দুই গ্রুপের মধ্যে একাধিকবার মারামারি হয়েছে। পরে মীমাংসাও হয়েছে। কিন্তু ওই বিরোধের জের ধরেই রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সামনে থেকে সনিকে তুলে নিয়ে হত্যা করা হয়।
 
সনিসহ মোট চারজনকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। এই চারজনের একজনের নাম মো. নয়ন (১৯)। তিনি জানান, রাতে তারা কয়েক বন্ধু সনির জন্মদিন উদযাপন করেন। সেখানে বাথরুমে পড়ে গিয়ে সিজার (১৮) নামে একজনের থুঁতনি কেটে যায়। এরপর সনি, নয়ন ও তৈয়বুর নামে আরেকজন আহত সিজারকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। তখনই রামেক হাসপাতালের সামনে চারজনকে একসঙ্গে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। সিজারকে আহত দেখে তাকে ছেড়ে দেয়া হয়। পরে নয়ন তাকে হাসপাতালে নিয়ে যায়। আর তৈয়বুর ও সনিকে হেতেম খাঁ সবজিপাড়া এলাকায় তুলে নিয়ে যাওয়া হয়। সেখানে সনিকে কুপিয়ে হত্যা করা হয়। আহত হয় তৈয়বুরও।
 
সনির চাচা যুবরাজ জানান, দুজনকে কোপানোর পর হামলাকারীরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে দুজনকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সনিকে মৃত ঘোষণা করেন। আহত তৈয়বুর চিকিৎসাধীন। কেন এ ধরনের ঘটনা ঘটল তা তিনি অনুমান করতে পারছেন না।
 
সনি ও তার বন্ধুকে রামেক হাসপাতালে আনার পর জরুরি বিভাগের সামনেই উত্তেজনা দেখা দেয়। সনি হত্যার প্রতিবাদে জড়ো হন শতাধিক নারী-পুরুষ। তারা একত্রিত হয়ে হেতেম খাঁ সবজিপাড়ার দিকে যান। এ সময় ওই এলাকায়ও উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি মোকাবেলায় রামেক হাসপাতালের সামনে ও হেতেম খাঁ সবজিপাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
 
এ বিষয়ে নগরীর বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা গা-ঢাকা দিয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে একটি হত্যা মামলা হয়েছে। লাশের ময়নাতদন্ত শেষ হলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

এমএসএম / জামান

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম