ধর্মপাশায় চাঁদা না দেওয়ায় শিক্ষকের বাড়িঘরে হামলা
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামে এক শিক্ষক পরিবারের বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে। গত রোববার রাত সাড়ে ৮টার দিকে একই গ্রামের মৃত রেহান উদ্দিনের ছেলে সালমান তার লোকজন নিয়ে শিক্ষক অলির বাড়িঘরে হামলা চালায়। হামলায় অলির ফুফু জুলেখা খাতুন ও ভাবী (ফুফাতো ভাইয়ের স্ত্রী) আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ওইদিন রাত সাড়ে ১২টার দিকে অলি সালমানের নামসহ ১২ জনের নাম উল্লেখ করে ধর্মপাশায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, অলি সুনই গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি সুনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁর ছোট ভাই মেহেদী হাসান ডালি একই ইউনিয়নের বালিয়া মাসকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছোট বোন তাহমিনা আক্তার বেখইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গত ৫/৭ মাস আগে সুনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে ইভটিজিং করে সালমান। বিষয়টি নিয়ে শিক্ষক অলি প্রতিবাদ করলে সালমান ক্ষুব্ধ হয়। এ থেকেই অলির সাথে সালমানের দ্ব›দ্ব শুরু হয়। অভিযুক্ত সালমান তার ভাই ছাব্বির মিয়া, দুলাল মিয়ার ছেলে বায়েজিত, হাসিম মিয়া ও মৃত কালা মিয়ার ছেলে দোয়েল মিয়াকে নিয়ে একটি বখাটে চক্র গড়ে তুলেছে। এ চক্রটি মাদকসেবনসহ এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। গত কয়েক দিন আগে সালমান ও দোয়েল মিয়া অলির ছোট ভাই শিক্ষক মেহেদী হাসান ডালির কাছে মাদক সেবনের জন্য মুঠোফোনে টাকা দাবি করে। ডালি তাদেরকে টাকা দিতে অস্বীকার করা তারা (অভিযুক্তরা) বিভিন্ন সময় গালিগালাজ, খুন করে লাশ গুম করে ফেলার হুমকি দেয়। এই জেরে রোববার রাত আটটার দিকে সালমানের নেতৃত্বে তার সহযোগীরা দা, লোহার রড ও দেশীয় অস্ত্রাদি নিয়ে অলির বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। অলি সাথে সাথে বিষয়টি মুঠোফোনে ধর্মপাশা থানার ওসিকে অবগত করেন। পরে ওসির পরামর্শক্রমে অলি রাতেই অভিযুক্তদের বিরুদ্ধে ধর্মপাশা থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযুক্ত সালমানের বক্তব্য পাওয়া যায়নি। তবে আরেক অভিযুক্ত দোয়েল মিয়া চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমরা অলির বাড়িঘরে হামলা করিনি। বরং তারা আমাদের ওপর হামলা করেছে। এতে আমাদের একজন আহত হয়েছে। আর এখন আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।’
অভিযুক্তরা তাদের একজনকে মিথ্যা রোগী সাজিয়ে শিক্ষক পরিবারকে অযথা হেনস্থা করার পায়তারা চালানো হচ্ছে- এমনটি জানিয়ে শিক্ষক অলি বলেন, ‘ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ও তাদের চাঁঁদার টাকা না দেওয়ায় সালমান ও তাদের লোকজন আমাদের বাড়িতে হামলা চালিয়েছে। এই চক্রটি এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হলে আমাদের মতো শিক্ষকদের হয়তো একদিন চরম মূল্য দিতে হবে।’
ধর্মপাশা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied