ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের জোরপূর্বক টোল আদায়ের প্রতিবাদে প্রতিবাদ সভা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৫-৭-২০২২ দুপুর ৩:৩৯

সদর উপজেলার গড়েয়া হাটের স্থায়ী দোকান থেকে জোরপূর্বক টোল আদায়ের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ জুলাই) রাতে গড়েয়া হাটের ধানহাটিতে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন- নয়া গড়েয়া হাট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মোজাহারুল ইসলাম লাভলু, গড়েয়া হাটের ইজারাদার নারায়ণ চন্দ্র, গড়েয়া হাটের সভাপতি ও গড়েয়া  ইউনিয়নের চেয়ারম্যান রইছ উদ্দিন সাজু, গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফিজার রহমান দুলাল, সমাজসেবক রুহুল ইসলাম শাহ, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার মিয়া, সমাজসেবক নুরুল হুদা, আব্দুল জলিল প্রমুখ। এ সময় স্থানীয় ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তরা অতিরিক্ত এ টোল প্রত্যাহারের জোর দাবি জানান।
 
উল্লেখ্য, গড়েয়া হাটের বেশিরভাগ দোকান সরকারের কাছ থেকে লিজ নিয়ে এবং ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স ও চৌকিদারি ট্যাক্স প্রদান করে ব্যবসা পরিচালনা করে আসছে। কিছু দোকানের মালিক ইনকাম ট্যাক্সও প্রদান করে আসছেন। এরপরও সপ্তাহের রবি ও বুধবারের হাটের দিন ইজারাদার দোকানপ্রতি ২০ থেকে ৫০ টাকা তুলছেন।

এমএসএম / জামান

নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট

বেকুটিয়া সেতুর নিচে পাইপ চুরির অভিযোগে ইউপি বিএনপি সভাপতিসহ আটক ৯

মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

উলিপুরে মাদরাসায় গোপনে নিয়োগ, অর্থের বিনিময়ে ধামাচাপার অভিযোগ

উল্লাপাড়ায় প্রকৌশলীকে এমপির আলটিমেটাম, এক সপ্তাহে ড্রেন শেষ করার নির্দেশ

বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা