ঠাকুরগাঁওয়ের পশু হাটে ১৪৪ ধারা জারি
ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর কোরবানির পশু হাটে ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকাল সোমবার (৪ জুলাই) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণ এ আদেশ প্রদান করেন।
জানা গেছে, সালন্দর উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে দুই একর জমিতে কোরবানির পশু বিক্রির হাট বসানোর জন্য মাইকিং করা হয় এবং সেখানে হাটও বসে। এ অবস্থায় অভিযোগকারী হাটের ওই দুই একর জমি দাবি করে মো. গোলাম মাওলা চৌধুরী, একই এলাকার চৌধুরী মোহাম্মদ মোস্তফা (লাবু)-সহ ৪ জনকে অভিযুক্ত করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি অভিযোগ জমা করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত ১৪৪ ধারা জারি করে।
এছাড়াও সদর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেনকে নালিশি সম্পত্তিতে শান্তিশৃংখলা বজায় রাখার নির্দেশ প্রদান করে আদালত। গতকাল সোমবার সদর থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে গিয়ে কোরবানির পশুর হাট বন্ধ করে দেন এবং উভয়পক্ষকে শান্তিশৃংখলা বজায় রাখার জন্য জানান।
এমএসএম / জামান
নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট
বেকুটিয়া সেতুর নিচে পাইপ চুরির অভিযোগে ইউপি বিএনপি সভাপতিসহ আটক ৯
মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
উলিপুরে মাদরাসায় গোপনে নিয়োগ, অর্থের বিনিময়ে ধামাচাপার অভিযোগ
উল্লাপাড়ায় প্রকৌশলীকে এমপির আলটিমেটাম, এক সপ্তাহে ড্রেন শেষ করার নির্দেশ
বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত
সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড
ব্যাপক অনিয়মের অভিযোগ সিসিএফ’র বিরুদ্ধে, তদন্তে দুদক
কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied